kaljoyi-islam
/ ২১৭
📝 লেখা 📖 পিডিএফ

প্রিয় ভাই, তাতার কিংবা মোঙ্গল নাম শুনলেই আজ আমাদের কল্পনায় পাশবিকতা, ধ্বংসলীলা ও নির্মমতার এমন সব চিত্র ভেসে ওঠে- যার সাথে মানবতার ন্যুনতম সম্পর্কও নেই । কিন্তু আমরা জানি কি, মুসলমানদের ভূ-খণ্ডে প্রবেশের পয়ত্রিশ বছর পর মোঙগলদের অধিকাংশই ইসলাম গ্রহণ করতে শুরু করে এবং একশ বছরের মধ্যে আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে তাতাররা প্রায় সকলেই কলেমা পড়নেওয়ালা আমাদের ভাই-বোন হয়ে যান??? তারা এসেছিল মুসলমানদের উপর ধ্বংসযজ্ঞ চালিয়ে মুসলিম ভূমিগুলোকে জয় আলহামদুলিল্লাহ!!! আমরা তো শুধু তাতারদের উ্থানকালের বর্বরতা আর আইনে জালুতের প্রান্তরে তাতারদের এর পরের ইতিহাস? চেঙ্গিস খান, হালাকু খান আর তৈমুর লং-এর পরের ইতিহাসঃ? শোষণ আর হত্যা ছাড়া মুসলমানদের ইতিহাসে মোঙ্গলদের আর কোনো অবদান ছিল কি?? অবিশ্বাস্য হলেও সত্য, ইতিহাসে অদ্বিতীয় নিপীড়ন ও রক্তক্ষরণের ইতিহাস সৃষ্টির ক্ষণকালের মধ্যেই মোঙগল ভাইয়েরা সর্বোচ্চ মানবতা ও সম্প্রীতির এক অধ্যায় রচনা শুরু করে । আমাদের অনেক তাতার ভাইদের দিয়ে আল্লাহ্‌ পাক ইসলামকে শক্তিশালী করেছেন। বহু ভূ-খণ্ড বিজয় করে তারা সেখানে মুসলমানদের ভিত মজবৃত করেছেন, যা দীর্ঘদিন পর্যন্ত অক্ষত ছিল। বরং তাদের অনেকে ইসলামের খাতিরে স্বজাতির সঙ্গে যুদ্ধও করেছেন । আরেকটি বিস্ময়কর ব্যাপার হল, আমরা ওই সকল বীর ও মহাত্মা দাঈ ভাইদের নাম এখনো জানতে পারিনি, যারা মোঙ্গলদের মত একটি বর্বর জাতিকে ইসলামের ছায়াতলে এনে এক বিস্ময়কর ইতিহাসের জন্ম দিয়েছেন । আমরা অস্বীকার করছি না, মোঙ্গল ভাইদের অনেকে ইসলাম গ্রহণের পরও পূর্ববর্তীদের অভ্যাস-চরিত্র থেকে বেরিয়ে আসতে পারেনি । তবে সেটা ছিল সাময়িক আর আমাদেরই দাওয়াহ্‌র ত্রুটি! আমাদেরকে একথা ভুলে গেলে চলবে না যে, মুসলমানদের ইতিহাসে তাদের অবদান ও ইসলামি ভূ-খপ্ডের ৯৪

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।