খানের চাচাতো ভাই বার্কে খান বিন জোচি খান বিন চেঙ্গিস খান। এই বার্কে খান ইসলাম গ্রহণ করেন। আল্লাহ্ পাক তার উপর রহম করুন । আর চেঙ্গিস সাম্রাজ্যের দ্বিতীয় অংশ ইলখানিয়া সাম্রাজ্য তথা পারস্য, খোরাসান এবং আরব ও এশিয়া মাইনর অঞ্চলের শাসক ছিল হালাকু খান । কিছুদিন পরই বার্কে খান ও হালাকু খানের মধ্যে তুমুল যুদ্ধ সংগঠিত হয়। যুদ্ধে খবীস্ হালাকু খান পরাজিত হয় । ৬৬৩ হিজরি সনে (১২৬৫ ঈসায়ী) মৃগিরোগে আক্রান্ত হয়ে হালাকু খানের মৃত্যু হয়। আল্লাহ্ তা+আলা তাকে অভিশপ্ত করুন। করেন। বার্কে খান আবাগা খানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তাকে পরাজিত করেন এবং বাহিনীকে ছত্রভঙ্গ করে দেন। ৬৬৫ হিজরি সনে (১২৬৬ ঈসায়ী) বার্কে খানের মৃত্যু হয়। তার পর মানকুতামুর বিন বাতু বিন জোচি খান বিন চেঙ্গিস খান উত্তর সাম্রাজ্যে তার স্থলাভিষিক্ত হন। তিনিও মুসলমান ছিলেন। এদিকে খ্রিস্টান ভ্রুসেডারদের সহায়তায় আবাগা খানের নেতৃত্বাধীন তাতাররা শামের মুসলমানদের ভীত-সন্ত্রস্ত করে তোলে । কিন্তু ৬৬৯ হিজরিতে আবাগা খান ও তার জ্ঞাতি ভাই মানকুতামুরের মাঝে লড়াই হলে আবাগা খান পরাজিত হয়। হিমসের যুদ্ধ: ৬৮০ হিজরি (১২৮১ ঈসায়ী) সনে হিম্সের যুদ্ধ সংঘটিত হয় । প্রচণ্ততা ও ভয়াবহতার দিক থেকে এর তুলনা চলে আইনে জালুতের যুদ্ধের সঙ্গে । আবাগা খান শাম অঞ্চলে আবারো কর্তৃত প্রতিষ্ঠার লক্ষ্যে তার ভাই হোলাকু খানের আরেক পুত্র) মিংগু তিমুর এর নেতৃতে এক লক্ষাধিক সৈন্যের বাহিনীকে শাম অভিমুখে প্রেরণ করে। সাইফুদ্দিন কালাউন আস্ সালিহ । তিনি মুসলিম বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে প্রায় পথন্াশ হাজারের মত মুজাহিদ সংগ্রহ করে হিমসের উপকণ্ঠে তাতারিদের মুখোমুখি হন। ৯১
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।