খাওয়ারিজমের শাহ (সুলতান) আলাউদিন মুহাম্মাদের সঙ্গে দ্বন্দ ও সংঘাতের খোয়ারিজম রাষ্ট্র আক্রমন করতে প্ররোচিত করেছিল । যদিও চেঙ্গিস খান তৎক্ষণাৎ এ প্রস্তাবে রাজি হয়নি, তবে সে মুসলমানদের দুর্বলতা (অনৈক্য) বুঝে ফেলে যে, এই মুসলিম জাতি পূর্বের সেই মুসলিম জাতি নয় । সুলতান আলাউদ্দিন মুহাম্মাদ কর্তৃক সম্পদের লোভে চারশ সদস্য বিশিষ্ট একটি খাওয়ারিজম সাম্বাজ্যের উপর ঝাপিয়ে পড়ে । ৬১৬ হিজরি সনের ৪ জিলহজ্জ (১২২০ ঈসায়ীর ফে্ুয়ারি মাসে) তাতাররা বুখারায় প্রবেশ করে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত করে । দুদিনের আগের সুবিশাল ও সুসমৃদ্ধ বুখারা নগরী পরিণত হয় বিধ্বস্ত এক ধ্বংসন্তপে, যেন গতকালও সেখানে কেউ বসবাস করেনি । ৬১৭ সালের মুহাররাম মাসে (১২২০ ঈসায়ীর মার্চ মাসে) একই ভাবে সমরকন্দকেও ধ্বংসস্তপে পরিণত করা হয়। এরপর তাতাররা মুসলমানদের অন্যান্য ভূমিগুলোতে একের পর এক ধ্বংসযজ্ঞ চালাতে থাকে। চেঙ্গিস খান যখন মুসলিম ভূ-খণ্ডে ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল, মুসলিম বিশ্বের অভিভাবক আব্বাসি খলিফা নাসির লি দ্বীনিল্লাহ তখন ব্যস্ত জনসাধারণের উপর জুলুম করে তাদের সম্পদ লুগ্ঠনে এবং নারী ও ভোগবিলাসের মধ্যে প্রবৃত্তির চাহিদা পূরণে! ৬২৪ হিজরি (১২২৭ ঈসায়ী) সনে চেজিস খান মৃত্যুবরণ করেন। আল্লাহ্ পাক তাকে অভিশপ্ত করুন এবং তার উপযুক্ত বদলা দান করুন । আমীন। চেজিস খানের মৃত্যুর পর তার সাম্রাজ্য তার চার পুত্রের মাঝে চার ভাগ হয়ে যায়। বাগদাদের শেষ আব্বাসি খলিফা (৩৭ নং) ছিল মুসতাসিম বিল্লাহ । তার উজির ছিল মুআইয়াদুদ্দিন মুহাম্মাদ বিন আলকামি । সে ছিল কষ্টরপন্থি শিয়া মতান্তরে ইহুদি বংশোভূত। স্বভাবতই তার অন্তরে আব্বাসি খিলাফত এবং সুন্নী মুসলমানদের প্রতি বিদ্বেষ লুকিয়ে ছিল এবং যেকোনো মূল্যে আব্বাসী খিলাফত ধ্বংস করে ইসলাম ও মুসলমানদের উপর প্রতিশোধ নিতে উদন্রীব ছিল । উজির তাতারদের কাছে মুসলিম সাম্রাজ্যের যাবতীয় গোপন তথ্য সরবরাহ করত এবং তাতারদের কর্মতৎপরতার সংবাদ খলিফার কাছে পৌঁছতে বাধা দিত। ৮৪
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।