kaljoyi-islam
/ ২১৭
📝 লেখা 📖 পিডিএফ

মিশরের দায়িতৃভার গ্রহণ করেন আল মালিকুল মানসুর সাইফুদ্দিন কালাউন আস্‌ সালিহি। তার সময়ই তাতারদের সাথে ৬৮০ হিজরি (১২৮১ ঈসায়ী) সনে প্রচণ্ড রক্তক্ষয়ী হিমৃসের যুদ্ধ সংঘঠিত হয়। যুদ্ধে তাতাররা পরাজিত হয় । ত্রিপোলি (বর্তমান লেবাননের ২য় বৃহত্তম নগরী) পুনরুদ্ধার: তাতারদের দমন করে সুলতান কালাউন ক্রুসেডারদের প্রতি মনোনিবেশ করেন। প্রথমেই তিনি লাতাকিয়া অবরোধ করে তা জয় করে নেন। এরপর ত্রিপোলির খিস্টানরা মুসলিম বণিক কাফেলার উপর হামলা চালিয়ে চুক্তিভ্গ করলে তিনি ত্রিপোলি অভিযানে বের হন। ৬৮৮ হিজরি (১২৮৯ ঈসায়ী) জয় করে নেয়। ৫০৩ হিজরি সনে খ্রিস্টান কর্তৃক দখলকৃত ত্রিপোলি দীর্ঘ একশ পচাশি বছর পর সুলতান কালাউন আবারো উদ্ধার করেন । বিদায় হে কুকুরের দল! ত্রিপোলির পতনের পর শামে ক্রুসেডারদের দখলে রয়ে যায় কেবল সুর, আক্কা ও বৈরুত নগরী । সুলতান কালাউনের মৃত্যুর পর তার পুত্র আল আশরাফ সালাউদ্দিন খলিল ৬৯০ হিজরি (১২৯১ ঈসায়ী) সনে ক্রুসেডারদের সবচেয়ে সুরক্ষিত নগরী আক্কা জয় করেন। ইতিপূর্বে সুলতান বাইবার্স ও সুলতান কালাউন বহু চেষ্টা করেও যে হাতে সেই বিজয় দান করেন। আক্কার পতনের পর সুর, সিডন ও বৈরুতসহ একে একে শামের অবশিষ্ট খিস্টান নগরী গুলোরও পতন ঘটে এবং শামে খিস্ট রাজ্যের পতন ঘটে । সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুব্হানাহু ওয়া তাঁআলার জন্য যিনি মুসলিম উম্মাহর জন্য জিহাদের বিধান নাযিল করেছেন। বেঁচে যাওয়া অবশিষ্ট ক্রুসেডাররা শাম থেকে পালিয়ে শামের সন্নিকটে নতুন দুটি খিস্টানরাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। একটি হলো আর্মেনিয়া, অপরটি দ্বীপরাষ্ট্র সাইপ্রাস। পরবর্তীতে ৮২৯ হিজরি (১৪২৬ ঈসায়ী) সনে মামলুক ৮১

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।