kaljoyi-islam
/ ২১৭
📝 লেখা 📖 পিডিএফ

রাজা নবম লুইয়ের নেতৃতে ফরাসি বাহিনী ৬৬৮ হিজরি (১২৭০ ঈসায়ী) সনে তিউনিসিয়ায় পৌঁছেই মহামারির শিকার হয় এবং আমাশয়ে আক্রান্ত হয়ে অনেক সৈন্য ইহধাম ত্যাগ করে। খোদ রাজা লুই ও পটল তোলেন । এ সং শুনে ইংল্যান্ড ও সাইপ্রাসের বাহিনী এবং আবাগা খানের তাতার বাহিনীরও অভিযান পরিচালনার খাহেশ উবে যায়। এদিকে সুলতান বাইবার্স ১২৭১ ঈসায়ীর শুরুতে ব্রিপোলি রাজ্যের বুর্জসাফিতা জয় করেন । এরপর তিনি অবরোধ করেন ত্রিপোলি নগরী । নবম কুসেওঃ ত্রিপোলি অবরোধের সংবাদ জানতে পেরে ইউরোপের টনক নড়ে ওঠে । আল- কুদস, এডেসা, এন্টিয়ক সবই হাতছাড়া হয়ে গেছে। এখন যদি ত্রিপোলি ও আক্কারও পতন ঘটে, তাহলে ইসলামী প্রাচ্য থেকে ক্রুসেডারদের নাম নিশানাই মুছে যাবে। তাতারদের সহায়তায় এবার ঘোষিত হয় নবম ক্রুসেড । অষ্টম ক্রুসেডের মত এবারও যুদ্ধে অংশ নেয় ই-ল্যান্ড, ফ্রান্স, সাইপ্রাস ও তাতার রাজ্য ইলখানাত। ৬৭০ হিজরি সনে (১২৭১ ঈসায়ী) তাতার আবাগা খানের সেনাপতি সামাগারের নেতৃতে ত্রিশ হাজার সৈন্যের বিশাল এক বাহিনী উত্তর দিক থেকে মামলুক রাষ্ট্রে হামলা করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় । সংবাদ পেয়ে রুকনুদ্দিন বাইবার্স তার বাহিনী নিয়ে অগ্রসর হলে সংবাদ পেয়েই তাতার বাহিনী ভীত- সন্ত্রস্ত হয়ে উর্ধশ্বাসে পালাতে শুরু করে। বাইবার্স তাদেরকে ধাওয়া করে মামলুক সাম্বাজ্যের শেষ সীমায় খাবুর নদী পর্যন্ত পৌঁছে যান । কিন্তু তার আগেই তাতাররা পালিয়ে তাদের ইলখানাত রাজ্যে চলে যায়। এদিকে ক্রুসেডাররা ফিলিস্তিন অঞ্চলে হামলা চালায় । বাইবার্স তাতারীদের ক্রুসেডার বাহিনীর মোকাবিলা করতে আক্কায় পৌঁছান। বাইবার্সের আগমনে ইংল্যান্ডের যুবরাজ আ্যাডওয়ার্ডের যুদ্ধস্পৃহা মুহূর্তেই নিভে যায় । সে বাইবার্সের কাছে দূত প্রেরণ করে সন্ধিচুক্তির আবেদন জানায় । ৬৭০ হিজরি সনে (১২৭২ ঈসায়ী) উভয়পক্ষের মধ্যে এতিহাসিক “কায়সারিয়ার চুক্তি" স্বাক্ষরিত হয়। ৬৭৬ হিজরির ২৭ মুহাররম (১২৭৭ ঈসায়ীর ৩০ জুন) সুলতান রুকনুদ্দিন বাইবার্স ইন্তেকাল করেন। ৮০

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।