রাসুলুল্লাহ ৯$-র নাম: মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেম ইবনে আবদে মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব। গোত্র: কুরাইশ, বনু হাশেম (বংশীয় পদবী: কুরাইশী, হাশেমী) উপনাম: আবুল কাসেম। মায়ের নাম: আমিনা বিনতে ওয়াহব ইবনে আবদে মানাফ ইবনে যাহরা ইবনে কিলাব। মায়ের গোত্র: কুরাইশ, বনু যাহরা (বংশীয় পদবী: কুরাইশিয়্যা, যাহরাইয়্যা) জনুস্থান: রাসূলুল্লাহ & তাঁর চাচা আবু তালেবের ঘরে জনুগ্রহণ করেন। জন্ম তারিখ: ০৯ রবিউল আউয়াল, সোমবার (মোতাবেক ২০ এপ্রিল, ৫৭১ খিস্টাব্দ) এতিমরূপে লালন-পালন: জনের পূর্বেই তাঁর সম্মানিত পিতা ইন্তেকাল করেন । বনী সাদ গোত্রের মহীয়সী নারী হযরত হালিমা বিনতে আবী যুওয়াইব রীযি. তাকে দুধ পান করান। ছয় বছর বয়সে হারান সম্মানিতা মাতাকে। তারপর দাদা আব্দুল মুত্তালিব তাকে নিজের দায়িতে লালন-পালন করেন । আট বছর বয়সে দাদাকেও হারান। অতঃপর চাচা আবু তালেব তার দেখাশোনা ও লালন-পালনের দায়িতৃভার গ্রহণ করেন। বিবাহ: ২৫ বছর বয়সে রাসূলুল্লাহ ৪ আরবের সন্ত্ান্ত, ৪০ বছর বয়স্কা একজন বিধবা নারী, আম্মাজান হযরত খাদীজা বিনতে খুওয়াইলিদ ইবনে আসাদ রাযি. করেন। তারপর রাসূলুল্লাহ ৯ অন্যান্য স্ত্রীদের বিবাহ করেন । ধারাবাহিকভাবে
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।