এরপর ৬৫৮ হিজরি সনের রমজান মাসে (১২৬০ ঈসায়ী) আইনে জালুতের প্রান্তরে এক রক্তক্ষয়ী যুদ্ধে মুজাহিদ বাহিনী সাইফুদ্দিন কুতুষ রাহি. এর নেতৃতে তাতারদের কচুকাটা করেন। মিশরে ফেরার পর সাইফুদ্দিন কুতুজ রাহি.র করেন। মামলুক রাষ্ট্রকে একই সঙ্গে তিন তিনটি প্রবল শক্তিধর প্রতিপক্ষের মোকাবিলা করতে হয়েছিল। একদিকে ছিল ধেয়ে আসা তাতারিদের হুমকি, আরেকদিকে ছিল খ্রিস্টান ভ্রুসেভীয় আগ্বাসন। আর তৃতীয় শত্র হিসেবে আবির্ভূত হয়েছিল শিয়া বাতিনি গোষ্ঠী। সুলতান রুকনুদ্দিনের সময় তাতারিদের সাথে আরো কয়েকটি যুদ্ধ সংগঠিত হয়, যার সবগুলোতেই মুসলমানরা জয়লাভ করে । ঘটান। এর ফলে পৃথিবী শিয়া বাতিনী গোষ্ঠীর বর্বরতা থেকে চিরতরে নিষ্কৃতি লাভ করে। সুলতান বাইবার্স ৬৬১ হিজরি সনে (১২৬৩ উসায়ী) শামের ক্রুসেডারদের বিরুদ্ধে এক দীর্ঘ লড়াই শুরু করেন। তিনি খরিস্টানদের কাছ থেকে একে একে নাজারেথ, আরসুফ, আথলিথ, কায়সারিয়া, কিলিকিয়া, সাফাদ, আসকালান, জাফা নগরীসমূহ জয় করেন। এভাবে “বাইতুল মুকাদ্দাস' ক্রুসেড রাজ্যের দফারফা করে সুলতান বাইবার্স ৬৬৬ সনে (১২৬৮ ঈসায়ী) এন্টিয়কে অভিযান পরিচালনা করে তা জয় করে নেন। অফম শ্ুসেড: এন্টিয়কের পতন যেন ছিল ইসলামি প্রাচ্যে ত্রুসেডারদের চুড়ান্ত পতনধ্বনি। দুই ক্রুসেড রাজ্য এন্টিয়ক ও এডেসা ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গেছে । অবশিষ্ট দুই রাজ্য বাইতুল মোকাদ্দাস ও ত্রিপোলি টিকে আছে কোনমতে । স্বভাবতই ইউরোপ প্রবলভাবে প্রকম্পিত হয়ে উঠে। তৎকালীন পোপ চতুর্থ ক্রিমেন্ট তাই নতুন করে ক্রুসেড যুদ্ধের ডাক দেন। এ যুদ্ধে ইংল্যান্ড, সাইপ্রাস ও ফ্রান্স যোগ দেয়। সঙ্গী হিসেবে তারা পেয়ে যায় তাতার রাজ্য ইলখানাতের শাসক ও হালাকু খানের পুত্র আবাগা খানকে । ৭৯
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।