দেয় বহু সৈন্য । রাজা নবম লুই জীবিতাবস্থায় বন্দী হয়। প্রায় এক কোটি ফ্রাংক মুক্তিপণ আদায় করে সে ও তার পরিজন অন্যান্য বন্দিসহ মুক্তি লাভ করে । মিশরে মামলুকদের উত্থান: তুরান শাহ ক্রুসেডারদের দমন করার পর আইয়ুব রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করেন । তিনি শাজারাতুদ দুরের নিকট পিতার সম্পদ দাবি করেন এবং মামলুক দের বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন । অবশেষে দায়িতব গ্রহণের সত্তর দিনের মাথায় মামলুকরা তুরান শাহকে হত্যা করে এবং শাজারাতুদ দুরকে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত করে । ইসলামের ইতিহাসে এই প্রথম কোনো নারী মুসলমান দের শাসক নিযুক্ত হল। মিশরের নারী নেতৃতৃ নিয়ে পুরো মুসলিম বিশ্বে হইচই শুরু হয়ে যায় এবং প্রতিবাদের ঝড় উঠে। অবশেষে তিন মাস পর শাজারাতুদ দুর নিজেই দায়িতৃ হতে নিজেকে সরিয়ে নেন। এরপর মামলুকরা আইয়ুবি পরিবারের জনৈক রাজপুত্র আট বছর বয়সী আল আশরাফ মুসা বিন ইউসুফকে সুলতান পদে অধিষ্ঠিত করে এবং আল মালিকুস সালিহের কৃতদাস ইযযুদ্দিন আইবেক তুর্কমানিকে অপ্রাপ্তবয়স্ক মুসার তত্তাবধায়ক নিযুক্ত করা হয়। ইযযুদ্দিন শাজারাতুদ দুূরকে বিবাহ করেন এবং কিছুদিন না যেতেই মুসাকে অপসারণ করে রাষ্ট্রের একচ্ছত্র ক্ষমতা লাভ করেন। এরই মধ্য দিয়ে মিশরে আইয়ুবি রাষ্ট্রের পতন ঘটে এবং মামলুক রাষ্ট্রের গোড়াপত্তন হয়। কিন্ত ৬৫৫ হিজরি সনে (১২৫৭ ঈসায়ী) ইয্যুদ্দিন আইবেক নিহত হন। কিছু দিন পর শাজারাতৃত দুরকেও হত্যা করা হয়। এরপর ইযযুদ্িনের পুত্র নুরুদ্দিন আলি মিশরের শাসনভার গ্রহণ করে। সুলতানের বয়স তখন এগারোও পেরোয়নি। ফলে তার তন্তীবধানের দায়িত্ব গ্রহণ করেন সাইফুদ্বিন কুতুজ রাহি. | নুরুদ্দিনের আমলেই মুসলিম উম্মাহর জীবনে এক বিরাট বিপর্যয় সংঘটিত হয়- তাতারদের হাতে বাগদাদের পতন হয় ও খিলাফতব্যবস্থার সমাপ্তি ঘটে । পরিবর্তিত অবস্থার প্রেক্ষিতে সাইফুদ্দিন কুতুয রাহি. আলিম উলামাদের পরামর্শ ও ফতোয়াক্রমে কিশোর সুলতানকে অপসারণ করে ৬৫৭ হিজরি (১২৫৯ ঈসায়ী) সনে “আল মালিকুল মুযাফ্ফার' উপাধি ধারণ করে মিশরের ক্ষমতা গ্রহণ করেন। ৭৮
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।