kaljoyi-islam
/ ২১৭
📝 লেখা 📖 পিডিএফ

সন্তম জুসেডঃ বিক্ষুব্ধ ইউরোপ নতুন করে ক্রুসেডের ডাক দেয়। ফ্রান্সের রাজা নবম লুই ইউরোপজুড়ে ক্রুসেড যুদ্ধের প্রচারণা চালায় এবং তৎকালীন পোপ ৪র্থ ইনোসেন্ট-এর সমর্থন লাভ করে। দীর্ঘ তিন বছর ব্যাপক প্রস্তুতির পর আস্‌ সালিহ আইয়ুবের শাসনামলের শেষদিকে ৬৪৬ হিজরি (১২৪৮ ঈসায়ী) লুই আঠারোশ জাহাজের একটি বিশাল নৌবহর নিয়ে মিশর অভিমুখে রওনা হয়। ক্রুসেডার বাহিনীর সৈন্যসংখ্যা ছিল এক লক্ষের অধিক । এরইমধ্যে সুলতানের মৃত্যু হলে সুলতানের স্ত্রী শাযারাতুদ-দুর তার মৃত্যুসংবাদ গোপন করে নকল স্বাক্ষরের মাধ্যমে বিভিন্ন নির্দেশনা জারি করে বুঝাতে চান যে, সুলতানই সবকিছু নিয়ন্ত্রণ করছেন। তিনি সেনাপতি ও রাষ্ট্রের নেতৃস্থানীয় লোকদের সমবেত করে জানান যে, সুলতান তাদেরকে সুলতানপুত্র তুরান শাহের নামে বায়আত গ্রহণ করতে বলেছেন । তুরান শাহ তখন জাধিরা অঞ্চলে ছিলেন। ফলে সকলে তুরান শাহের নামে বাইয়াত গ্রহণ করে। এদিকে ত্রুসেডার বাহিনীর একটি অংশ রাজা নবম লুইয়ের ভাই রবার্টের নেতৃতে মূল বাহিনী থেকে গোপনে সরে পড়ে এবং এবং আল বাহরুস সগির নামক নদী পেরিয়ে পেছন দিক থেকে ছোট্ট একটি মুসলিম বাহিনীর উপর হামলা করে সম্পূর্ণ বিধ্বস্ত করে ফেলে । তুরান শাহ না থাকায় শাজারাতুদ দুর তার স্বামির প্রতিষ্ঠিত বাহরি মামলুক বাহিনীকে প্রেরণ করেন। বাহরি মামলুক বাহিনীর প্রবল আক্রমনে নদী অতিক্রমকারী বাহিনীটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। শাজারাতুদ দুরের আহ্বানে তুরান শাহ ইতোমধ্যে উপস্থিত হন। তিনি তার বাহিনী নিয়ে ক্রুসেডার বাহিনীর জন্য আগত রসদপত্র বোঝাই একটি নৌবহর আক্রমন করে আশিটি জাহাজ আটক করেন । ফলে ক্রুসেডার শিবিরে প্রচণ্ড খাদ্যাভাব দেখা দেয়। তুরানশাহ তার বাহিনী নিয়ে ফারিস্কুর নামক স্থানে ক্রুসেডারদের নৌবাহিনীর মোকাবিলা করে পাঁচ হাজার সৈন্যকে হত্যা করেন। এদিকে রাজা নবম লুইয়ের নেতৃতে মূল ক্রুসেডার বাহিনী নদী পাড়ি দিয়ে মামলুক বাহিনীর মুখোমুখি হয়। মুসলিম বাহিনীর প্রচণ্ড আক্রমনে প্রায় ত্রিশ হাজার ক্রুসেডার জাহান্নামী হয় । তাছাড়া নদীতে ডুবে জাহান্নামী মিছিলে যোগ ৭৭

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।