kaljoyi-islam
/ ২১৭
📝 লেখা 📖 পিডিএফ

প্রচুর মাদরাসা নিমণি, তোমার বিদ্যানুরাগ, উলামায়ে কেরামের ও হওয়া? কেরামের মজলিসে আল কামিলের মৃত্যুর পর তার পুত্র (দ্বিতীয় আদিল) সাইফুদ্দিন আবু বকর তার স্থলাভিষিক্ত হয়। কিন্ত তিনি শাসনকার্ষে মনোনিবেশ করার পরিবর্তে খেল- তামাশায় লিপ্ত হন। ফলে প্রশাসকগণ তাকে অপসারণ করেন । এরপর আইয়ুবি রাষ্ট্রের হাল ধরেন আল কামিলের আরেক পুত্র আল মালিকুস সালিহ আইয়ুব । সালিহ আইয়ুব ছিলেন আইয়ুবি রাষ্ট্রের অন্যতম শ্রেষ্ঠ শাসক। তিনি সব ধরণের ফেতনা ও বিশৃঙ্খলা নির্মূল করে যথাযথভাবে রাষ্ট্র পরিচালনা করেন। সুলতান আস্‌ সালিহ আইয়ুব ৬৪২ হিজরি সনে (১২৪৪ খিস্টাবন্দে) আল কুদ্‌স এক বাহিনী নিয়ে তিনি রওনা হন আল-কুদস অভিমুখে । সংবাদ পেয়ে শামের বিভিন্ন এলাকার ক্রুসেডাররা সমবেত হয়ে ব্যাপক সৈন্য সমাবেশ ঘটায় । অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয়!! এ সময় হিমস ও আলেপ্পোসহ শামের বিভিন্ন এলাকার আইযুবি প্রশাসকগণ ক্রুসেডারদের সমর্থনে আল মালিকুস্‌ সালিহ্র প্রতিরোধের লক্ষ্যে ক্রুসেডারদের সঙ্গে নিজ নিজ বাহিনী নিয়ে জড়ো হয়!!! সম্মিলিত বাহিনীর সৈন্য সংখ্যা দাঁড়ায় বিশ হাজার । আল-কুদসের পথে গাজার নিকটে আল-মালিকুস্‌ সালিহের বাহিনী প্রতিপক্ষের মুখোমুখি হয় এবং তাদেরকে শোচনীয়ভাবে পরাজিত করে। এরপর তারা সামনে অগ্রসর হয়ে আল-কুদ্‌স অবরোধ করে । মুসলিম বাহিনীর প্রবল আক্রমনে এগারো হাজার সৈন্যবিশিষ্ট আল-কুদসের স্থানীয় ক্রুসেডার বাহিনীর প্রতিরোধ ভেঙে পড়ে; পনেরো বছর পর আবারও আল কুদ্‌সে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়। সালাম তোমায় হে আল মালিকুস্‌ সালিহ!!! এরপর থেকে একটানা ছয়শ তিরানব্বই বছর পবিত্র আল-কুদস নগরী ইসলামী শাসনাধীন ছিল। ১৩৩৫ হিজরি সনে (১৯১৭ ঈসায়ী) ব্রিটিশ বাহিনী আল- কুদ্‌স দখল করে নেয় এবং পরবর্তী সময়ে ১৯৪৭ ঈসায়ীতে ইহুদীদের হাতে তুলে দেয়। ৭৬

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।