বুধবার তার বিদেহী আত্মা পরম প্রভুর সান্নিধ্যে গমন করেন। এসময় তার ব্যক্তিগত সঞ্চয়ে ছিল মাত্র সাতচল্লিশটি দিরহাম এবং একটি দিনার । এ ছাড়া তাঁর অন্য কোনো স্থাবর-অস্থাবর সম্পত্তি ছিল না। চতর্থ ও পঞ্চম প্রুস্ড: সুলতান সালহুদ্দিন আইয়ুবির মৃত্যুর পরই তার কাছ থেকে হত ভূখণ্ড পুনরুদ্ধারের লক্ষ্যে খ্রিস্টানদের প্রধান ধর্মীয় গুরু পোপ তৃতীয় ইনোসেন্ট ইউরোপে নতুন ক্রুসেডের ডাক দেন। তার ডাকে পরপর দুটি ক্রুসেড অভিযান পরিচালনা করা হয়। কিন্তু আল্লাহ্ পাকের ইচ্ছায় দুটিই ব্যর্থ হয়। ষষ্ট ক্রুসেড: ৬২৫ হিজরি সনে (১২২৮ ঈসায়ী) জার্মানির রাজা দ্বিতীয় ফ্রেডেরিক বাইতুল মুকাদ্দাসের শাসনক্ষমতা দখলের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে। ইউরোপের সম্মিলিত বাহিনী এ অভিযানে তার সাথে যোগ দেয়নি। তখন সুলতান আল কামিল । সে দ্বিতীয় ফ্রেডেরিকের সাথে এই শর্তে সন্ধিচুক্তি করে যে, আল কামিল আল কুদ্স, (তীর্থ যাত্রীদের যাত্রাপথে অবস্থিত) আক্কা ও জাফার নিয়ন্ত্রন ফ্রেডেরিকের হাতে ছেড়ে দিবেন এবং বন্দি ফিরিজিদের মুক্তি দিবেন। অপরদিকে আল কামিল যখন যে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করবেন, হোক সে খিস্টান, ফ্রেডেরিক তখন কামিলকে সহায়তা করবেন এবং পরবতী সাড়ে দশ বছর শামে অন্যান্য ক্রুসেড শাসকের কাছে কোনো ধরনের সামরিক সাহায্য পৌঁছতে বাধা প্রদান করবেন । লা হাওলা ওয়ালা কুওয়াতা ইন্না বিল্লাহ । এভাবে জামনি রাজা ফ্েডেরিক বিনা যুদ্ধেই আল কুদসের কর্তৃত্ব লাভ করে । কুদ্স সহ বিভিন্ন ইসলামি ভূ-খণ্ড খিস্টানদের হাতে তুলে দেয় । হায় আল কামিল! তোমাকে তোমার সেই সাধের ক্ষমতা ত্যাগ করতে হয়েছে, ত্যাগ করতে হয়েছে পৃথিবীর মায়াও, পৃথিবীর ক্ষমতা তুমি ধরে রাখতে পারনি, পারেনি তোমার পরবর্তী প্রজন্মও । কিন্ত ইসলামের ইতিহাস তোমাকে ভুলেনি, ৭৫
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।