kaljoyi-islam
/ ২১৭
📝 লেখা 📖 পিডিএফ

অবশেষে তারা একযোগে আল-কুদ্‌্সের উদ্দেশ্যে রওনা হয়। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী মুজাহিদদের নিয়ে তাদের প্রতিরোধে বের হন। উভয় দল আসেন। এরপর ইংল্যান্ডের রাজা প্রথম রিচার্ড (আল্লাহ্‌ তার উপর অভিসম্পাত করুন) মুসলমানদের একটি ছোট্ট দলের উপর রাতের আঁধারে হামলা চালায় এবং অনেক মুসলমানকে হত্যা করে । বন্দি হয় পাঁচশ মুসলমান । তিন হাজার উটসহ প্রচুর ঘোড়া ও খচ্চর তারা মুসলমানদের কাছ থেকে যুদ্ধলব্দ সম্পদ হিসেবে লাভ করে। অবশেষে অভিশপ্ত প্রথম রিচার্ড উপকূলীয় খ্রিস্টান বহুজাতিক বাহিনী নিয়ে আল কুদ্‌স অবরোধ করে। সুলতান আইয়ুবি (আল্লাহ্‌ পাক তার উপর রহম করুন) খিস্টানদের প্রতিহত করার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করে রেখেছিলেন । তিনি নগর প্রাচীর নিমাণ করেন, নগরীর চারপাশে গভীর পরিখা খনন করেন, প্রাচীরের উপর মিনজানিক ক্ষেপনান্ত্র স্থাপন করেন এবং আল কুদসের পার্শ্ববর্তী পানির উৎসগুলোর পানি সেচে ফেলার নির্দেশ দেন। অতঃপর সুলতান সিজদাবনত হয়ে কায়মনোবাক্যে আল্লাহ্‌ তাঁআলার দরবারে দোয়া ও কাকুতি মিনতি করতে থাকেন । আল্লাহ্‌ তাআলার কাছে নিজের দুর্বলতা ও অসহায়ত্ব প্রকাশ করে এই সংকট হতে মুক্তি প্রার্থনা করতে থাকেন। এদিকে আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তাঁআলার ইচ্ছায়, শত্রপক্ষ নিজেদের মধ্যে জয় করতে আর ইংরেজরা চাচ্ছে ফিরে যেতে । ইংরেজদের যুক্তি হল- এই নগরী অবরোধ করা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ, আশেপাশের পানির উৎসগুলো ফুরিয়ে গেছে। দীর্ঘ কষ্টের পর যতদিনে আমাদের কাছে পানি পৌঁছবে, ততদিনে আমাদের অবরোধ প্রচেষ্টাই কেবল ব্যর্থ হবে না; সৈন্যদের প্রাণও ওষ্ঠাগত হয়ে পড়বে । অবশেষে সুলতান সালাহুদ্দিন আইয়ুবির সাথে তারা এতিহাসিক “রমলা" চুক্তি করে নিজ নিজ দেশে ফিরে যায়। এর কিছুদিন পর মহান সুলতান সালাহুদ্দিন আইয়ুবি অসুস্থ হয়ে পড়েন । বারো দিন অসুস্থ থাকার পর ৫৮৯ হিজরি সনের ২৭ সফর (১১৯৩ ঈসায়ীর ৩ মার্চ) ৭৪

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।