এর প্রতি চরম ধৃষ্টতা প্রদর্শন করে বন্দিদেরকে বলে, “তোমরা যদি মুহাম্মাদের ধর্মে বিশ্বাসী হয়ে থাকো, তাহলে তাকে ডাকো, সে এসে তোমাদের মুক্ত করুক এবং এই বিপদ থেকে উদ্ধার করুক!" সালাহুদ্দিন আইয়ুবির কাছে এ সংবাদ পৌঁছলে তিনি রেনান্ডকে বন্দি করতে পারলে নিজ হাতে হত্যা করার শপথ করেন। খিস্টান ক্রুসেডারদের এই চরম ধৃষ্ঠতাপূর্ণ আচরণের পর সুলতান সালাহুদ্দিন আইয়ুবি দ্র্ত যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করেন এবং সর্বশক্তি দিয়ে বাইতুল মুকাদ্দাস জয় করার সংকল্প করেন। ৮ হিত্তিনের যুদ্ধ: ৫৮৩ হিজরি সনে (১১৮৭ ঈসায়ী) সুলতান সালাহুদ্দিন আইয়ুবি মুজাহিদ বাহিনী নিয়ে দামেশক থেকে বের হন। এদিকে সুলতান সালাহুদ্দিন আইয়ুবির বিস্তৃত পরিকল্পনা সম্পর্কে নিশ্চিত হয়ে সমকালীন খ্রিস্টান নেতৃবৃন্দ এঁক্যবদ্ধ হয়ে সৈন্য সমাবেশ শুরু করে। উভয় বাহিনী হিত্তিন নামক স্থানে পরস্পর মুখোমুখি হয়। মুসলিম বাহিনী পূর্বেই যুদ্ধক্ষেত্রের আশেপাশের পানির উৎসগুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করায় ক্রুসেডার বাহিনী এসময় প্রচণ্ড পানির স্বল্পতার সম্মুখীন হয়। উভয় পক্ষের মধ্যে প্রচণ্ড রক্তক্ষয়ী এক যুদ্ধের পর সুলতান সালাহুদ্দিন আইয়ুবি নিরক্কুশ বিজয় অর্জন করেন । চরমভাবে পরাজিত ক্রুসেডার বাহিনীর একজন সদস্যও পালিয়ে যেতে পারেনি । তারা হয়তো নিহত হয়, নতুবা বন্দী হয় । যুদ্ধে নিহত ক্রুসেডার সৈন্য সংখ্যা ছিল দশ হাজার । বাইতুল মুকাদ্দাসের রাজা গাই (00 01 ]05127780) ও কারকের প্রশাসক রেনান্ড মুসলিম বাহিনীর হাতে বন্দি হয়। অতঃপর দুই বন্দীকে সুলতান সালাহুদ্দিন আইযুবীর সামনে উপস্থিত করা হয় এবং সুলতানের তাঁবুর ভিতরে বসানো হয়। সীমালঙ্গনকারী শাতিমে রাসুল বদবখত রেনান্ডকে সুলতান নিজ হাতে হত্যা করে তার প্রাপ্য তাকে বুঝিয়ে দেন। অপরদিকে, বাইতুল মুকাদ্দাসের রাজা ও তার জীবিত অনুচরদের সসম্মানে দামেশকে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। ৭২
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।