kaljoyi-islam
/ ২১৭
📝 লেখা 📖 পিডিএফ

শোচনীয়ভাবে পরাজিত করে । বিশ হাজার সৈন্যের মধ্যে আঠারো হাজার চরম নিঃস্ব, রিক্ত ও লাঞ্কনাকর অবস্থায় কোনোমতে বাইতুল মুকাদ্দাস পৌঁছায় । অন্যদিকে ফ্রান্সের রাজা সপ্তম লুইও সেলজুকদের আক্রমণ হতে রেহাই পায়নি । বাধ্য হয়ে মূল লক্ষ্য এডেসা পুনরুদ্ধারের চিন্তা ভুলে গিয়ে সে বাইতুল মুকাদ্দাস পৌঁছে। বাইতুল মুকাদ্দাসে পৌঁছার পর সেখান থেকে তারা সুবিশাল ক্রুসেডার বাহিনী নিয়ে (৭ম লুই আর তৃতীয় কনরাডের নেতৃতে) ৫৪৩ হিজরি সনে (১১৪৮ ঈসায়ী) শামের (বর্তমান সিরিয়ার) দামেশক অবরোধ করে । ক্রুসেডার বাহিনীর মোকাবিলায় দামেশকের এক লাখ ত্রিশ হাজার সৈন্যের এক বাহিনী বেরিয়ে আসে । উভয়পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ হয় । যুদ্ধের প্রথম দিন দুই শত মুজাহিদ শহিদ হন । আর খিস্টানদের অগণিত জাহান্নামবাসী হয়। যুদ্ধ দীর্ঘায়িত হলে দামেশকের প্রশাসক মুজিরুদ্দিন আবিক আলেপ্পোর অধিপতি নূরুদ্দিন মাহমুদ ও তার ভাই মসুলের শাসক সাইফুদ্দিন গাজির কাছে সাহায্য প্রার্থনা করেন । তারা দুজন অন্যান্য আরো সেনাপতিসহ দ্রুত সত্তর হাজার সৈন্য নিয়ে দামেশকের উদ্দেশ্যে অবতরণ করেন। নুরুদ্দিন ও সাইফুদ্দিনের আগমনের কথা শুনে ক্রুসেডার বাহিনী পলায়ন করে। কিন্তু মুসলিম বাহিনী তাদের পশ্চাদ্ধাবন করে এবং অসংখ্য খিস্টান সৈন্যকে জাহান্নামে পাঠায় । ৮ এদিকে উবায়দি সাম্রাজ্যের অভ্যন্তরীন দুরবস্থার সুযোগ নিয়ে বাইতুল মুকাদ্দাসের খ্রিস্টান অধিপতি তৃতীয় বন্ডউইন ৫৪৮ হিজরি (১১৫৩ ঈসায়ী) সনে আসকালান নৌবন্দর দখল করে নেয় । এর ফলে পুরো শাম ও ফিলিস্তিনের উপকূলীয় অঞ্চলে ক্রুসেডারদের নিরঙ্কুশ আধিপত্য নিশ্চিত হয়। ৮ আসকালানের পতনের পর নুরুদ্দিন জিনকি ৫৪৯ হিজরিতে (১১৫৪ ঈসায়ী) দামেশক অবরোধ করে দামেশক প্রশাসক মুজিরুদ্দিনের কাছ থকে দামেশক দখল করে নেন। কারণ দামেশকের কারণেই তিনি বাইতুল মুকাদ্দাস অভিমুখে অগ্রসর হতে পারছিলেন না। ৮% ৫৫৮ হিজরি সনে ক্রুসেডাররা বিশাল সামরিক শক্তি নিয়ে মিশর দখলের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু নুরুদ্দিন জিনকি তাদের প্রতিহত করেন। ৭০

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।