বাঁধভাঙা যৌনাচার । ব্যক্তিজীবন থেকে রাষ্ট্রীয় জীবন- সর্বক্ষেত্রেই ছিল শিরক্ আর ধর্মহীনতার অন্ধকার; অসহনীয় অশান্তি, যুলুম ও পাপাচার; এক টুকরো সোনালি প্রভাতের জন্য সর্বব্যাপী হাহাকার । পৃথিবীতে আল্লাহ রাব্লুল আলামীনের প্রতিষ্ঠিত সুন্নাত ও শ্বাশ্বত রীতি হলো- প্রতিটি আঁধার রাতের শেষেই আসে সুহাসিনী ভোর। রাত যত গভীর হয়, ভোরের আগমনধ্বনি তত নিকটবর্তা হয়। আর তাই মূর্খতার তমশাচ্ছন ধরনীতেই নিকষ কালো আধাঁর ভেদ করে সত্যের আলো ছড়াতে উদয় হয়েছিল ন্যায় ও কল্যাণের মহাসূর্ষের; পুণ্যের পথ দেখাতে আগমন ঘটেছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের | কে তিনি? কী তাঁর পরিচয়?? তিনি ইমামুল মুরসালীন, নবী-রাসূলগণের ইমাম; রহমাতুল্লিল আলামিন, বিশ্ববাসীর জন্য আল্লাহ্র শ্রেষ্ঠ রহমত; সায়্যিদুল কাওনাইন, উভয় জাহানের নেতা; শাফিউল মুযনিবিন, কিয়ামত দিবসে পাপী-তাপীদের জন্য সুপারিশকারী; বাদরুদ-দুজা, আঁধার রাতের শশী; শামসুদ-দোহা, পূর্বাহের আমাদের ইতিহাস-মানবতার মুক্তির ধর্ম, চিরন্তন জীবন বিধান ইসলামের ইতিহাস।
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।