kaljoyi-islam
/ ২১৭
📝 লেখা 📖 পিডিএফ

মুসলিম ভূ-খণ্ডে খিষ্টান ক্রুসেডারদের হিংশ্ব ও বর্বর আগ্রাসন আব্বাসী খিলাফতের প্রতি অনুগত দুটি মহান রাষ্ট্রের প্রবল বাধার সম্মুখীন হয়- জিনকি রাষ্ট্র ও আইয়ুবি রাষ্ট্র । আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তাআলা এই দুটি রাষ্ট্রকে যেন সৃষ্টিই করেছিলেন-ইসলামি প্রাচ্যে ইউরোপীয়দের কর্তৃতি প্রতিষ্ঠার ব্যাপারে প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে এবং তাদের এই কর্তৃতি প্রতিষ্ঠার স্বপ্নকে ছয়শ বছরেরও অধিক সময় পিছিয়ে দিতে । পথম আসে: বাইতুল মোকাদ্দাসকে মুসলমানদের হাত হতে ছিনিয়ে নিতে রোমান ক্যাথলিক চার্চের পোপ দ্বিতীয় আরবানের আহ্বানে তিন লক্ষ সৈন্যের বহুজাতিক খিস্টান বাহিনী ফ্রান্স হতে বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে তারা সেলজুক মুসলিম ও সাধারণ জনগণের দ্বারা প্রতিবন্ধকতার শিকার হয়। অবশেষে তারা আল কুদ্‌স এ পৌঁছে যায়। আল কুদ্স তখন উবায়দি (ফাতিমি শিয়া)-দের দখলে ছিল । একচল্লিশ দিন অবরোধের পর ক্রুসেডাররা আল কুদ্স জয় করে এবং ব্যাপক গণহত্যা চালায় । মুসলমানদের রক্তে কুদ্স নগরী প্লাবিত হয়। প্রায় সত্তর হাজার সাধারণ মুসলমান ভ্রুসেডারদের হত্যাযজ্ঞের শিকার হয়। ৪৯২ হিজরি সনের শাবান মাসে (১০৯৯ উসায়ীর জুলাই মাসে) বাইতুল মুকাদ্দাসের পতন ঘটে । এদিকে খিিস্টানরা যখন বাইতুল মুকাদ্দিস দখল করে তখন তাদের সাথে (সাথে আগত তিন লক্ষ সৈন্যের মধ্যে) সৈন্য ছিল মাত্র চল্লিশ হাজার । পথিমধ্যে এডেসা অভিযানের জন্য চন্লিশ হাজার সৈন্য আলাদা হয়ে যায়। তার মানে হল- সেলজুক ও সাধারণ জনগণের প্রতিরোধের মুখে খিস্টানদের দুই লক্ষ বিশ হাজার সৈন্য নিহত হয়। ৬৮

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।