kaljoyi-islam
/ ২১৭
📝 লেখা 📖 পিডিএফ

চান ছহী তালায় ৮ মানজিকার্টের যুদ্ধ (11) 1390610 011৬197171107-6): (৪৬৩ হিজরি/১০৭১ ঈসায়ী) কায়িম বি আমরিল্লাহ্র খিলাফত আমলেই তুগরুল বেগের ইন্তেকালের পর স্থলাভিষিক্ত হন সেলজুক সুলতান আলপ আরসালান। ৪৬৩ হিজরি সনে (১০৭১ ঈসায়ী) বাইজান্টাইন সম্রাট চতুর্থ রোমানোস (7২010191795 [৬ [)10561765) দুই লক্ষ সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে ইসলাম ও মুসলমানদের চূড়ান্তভাবে নিঃশেষ করার লক্ষ্যে রওনা হয়। এদিকে সুলতান আলপ আরসালান মাত্র বিশ হাজার মুজাহিদের এক বাহিনী নিয়ে মানজিকার্টের নিকটবর্তী যাহওয়া নামক স্থানে বাইজেন্টাইন বাহিনীর মুখোমুখি হন। প্রতিপক্ষের দিকে অগ্রসর হওয়ার সময় সুলতান আলপ আরসালান ঘোড়া থেকে নেমে সিজদায় পড়ে যান এবং আপন মুখমণ্ডল মাটিতে ঘর্ষণ করে আল্লাহর দরবারে সাহায্য কামনা করে দোয়া করতে থাকেন। আল্লাহ্‌ তা“আলা তাঁর সুননাতকে বাস্তবায়িত করেন । তাঁর সাহায্যে অসম এ যুদ্ধে মুমিনদের বিজয় লাভ হয়। বাইজান্টাইন বাহিনী শোচনীয়ভাবে পরাজয় বরণ করে । ভয়াবহতা ও ক্ষয়ক্ষতির কারণে ইতিহাসে এই যুদ্ধ “দ্বিতীয় ইয়ারমুকের যুদ্ধ' নামে খ্যাত। ৮ সুলতান আলপ আরসালানই প্রথম বাগদাদে নিযামিয়া মাদরাসা প্রতিষ্ঠা করেন । ৪৫৮ হিজরি সনে (১০৬৬ ঈসায়ী) এর প্রতিষ্ঠা সমাপ্ত হয়। ৮ বাগদাদের উজির নিযামুল মুলক ছিলেন সমকালের শ্রেষ্ঠতম আলেমদের একজন এবং তিনি অত্যন্ত বিদ্যানুরাগীও ছিলেন । তিনি অনেকগুলো মাদরাসা হয়। এই মাদরাসারই ছাত্র ছিলেন বিশ্ববিখ্যাত আলেম ও ইসলামী দার্শনিক হযরত ইমাম গাষ্যালী রহ., ইতিহাস-কাঁপানো বীর সিপাহ্‌সালার সালাহউদ্দিন আইয়ুবী রহ., বিখ্যাত মনীষী ও এঁতিহাসিক বাহাউদ্দিন শাদ্দাদ রহ. প্রমুখ । ৮ ৩৪ নং আব্বাসী খলিফা আন-নাসির লি দ্বীনিল্লাহ ছিলেন সবচেয়ে দীর্ঘমেয়াদি আব্বাসি খলিফা । তার খিলাফতকাল ছিল সাতচল্লিশ বছর। তার আমলে খাওয়ারিজম রাষ্ট্রের সুলতান আলাউদ্দিন তিকিশের হাতে তৃতীয় তুগরুল বিন আরসালান শাহর হত্যার মধ্য দিয়ে ইরাকে সেলজুক সালতানাতের পতন ঘটে । ৬৫

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।