kaljoyi-islam
/ ২১৭
📝 লেখা 📖 পিডিএফ

কালজয়ী ইসলাম খলিফার জন্য নামমাত্র ভাতা নিধরিণ করে দিয়েছিল। কখনো কখনো তা প্রদান না করা হলে খলিফাকে নিজ আসবাবপত্র বিক্রি করে জীবিকা নিবহি করতে হতো । খলিফার কাজ শুধু এতটুকু ছিল যে, বাইরের কোনো দূত আগমন করলে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করা আর সুলতানের নির্দেশমত কথাবার্তা বলা । খলিফা পদটি এখন আর প্রশাসনিক পদ রইল না, নিছক একটি ধর্মীয় সম্মানজনক পদ হয়ে গেল। % ২২ নং আব্বাসী খলিফা মুসতাকফি বিল্লাহ ইরাকের সুলতান শিয়া বুওয়াইহি পরিবারের আহমাদ বিন বুওয়াইহিকে “মুইযযুদ্দৌলা* উপাধি প্রদান করে । ৮ ৩৫২ হিজরি সনের ১০ মুহাররম (৯৬৩ ঈসায়ী) মুইযযুদ্দৌলা ফরমান জারি করে যে, এখন থেকে ১০ মুহাররম সবধরণের কাজকর্ম বন্ধ রেখে সবাইকে বিলাপ করতে হবে, কৃত্রিম গম্বুজ তৈরি করতে হবে, নারীদের মুখে কালি মেখে পরিধেয় বস্ত্র বিদীর্ণ করে “হায় হুসাইন! হায় হুসাইন! মাতম করে সড়ক প্রদক্ষিণ করতে হবে । একই বছর হতে শিয়ারা ১৮ জিলহজ “ঈদুল গাদির' নামে ঈদ পালন করা শুরু করে। ৪. চতুর্থ ভাগ: তুর্কি সেলজুক পরিবার-নিয়ন্ত্রিত আব্বাসী খলিফাগণের বিবরণ: সময়কাল: ৪৪৭-৫৯০ হিজরি (১০৫৫-১১৯৪ ঈসায়ী) খলিফাগণ: ২৬-৩৪ নং আব্বাসী খলিফা ৮ ২৬ নং আব্বাসী খলিফা কায়িম বি আমরিল্লাহ এর আমলে ৪৪৭ হিজরি সনে (১০৫৫ ঈসায়ী) সেলজুক সুলতান তুগরুল বেগ বাগদাদে কর্তৃত প্রতিষ্ঠা করার পর হতে এক শতাব্দীর অধিক কাল ব্যাপ্ত বুওয়াইহি শাসনের যবনিকাপাত ঘটে । ৮ খলিফা কায়িম বি আমরিল্লাহ্র আমলেই ৪৪৩ হিজরি সনে শিয়া-সুনি দাঙ্গা শুরু হয় এবং উভয় পক্ষের প্রচুর মানুষ নিহত হয়। তুর্কি সেলজুক পরিবারের সালতানাত প্রতিষ্ঠিত হওয়া অবধি ৪৪৮ হিজরি পর্যন্ত দাঙ্গা চলতে থাকে। ৬৪

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।