kaljoyi-islam
/ ২১৭
📝 লেখা 📖 পিডিএফ

চা দ্বিতীয় ভাগ: তুর্কি মামলুকদের প্রত্যক্ষ প্রভাব-নিঃ কালজয়ী রর বিবরণ: [₹ত আব্বাসী খলিফাগণের সময়কাল: ২৪৭-৩৩৩ হিজরি (৮৬১-৯৪৪ ঈসায়ী) খলিফাগণ: ১১-২১ নং আব্বাসী খলিফা ৮ আরবি “মামলুক' (বহুবচন “মামালিক') অর্থ ক্রীতদাস । আব্বাসী খলিফা মামুন এবং পরবর্তী খলিফা মুতাসিম বিল্লাহ দাস বাজার থেকে প্রচুর দাস ক্রয় করেন এবং কুরআন-সুনাহর শিক্ষাদানের পাশাপাশি সুদক্ষ প্রশিক্ষণ ও সুবিবিড় তন্তাবধানের মাধ্যমে বিশুদ্ধ ইসলামি সামরিক চিন্তাধারায় গড়ে তুলে সেনাবাহিনীসহ রাষ্ট্রের গুরুতৃপূর্ণ বিভিন্ন উচ্চপদে তাদের অধিষ্ঠিত করেন। এদেরকে মামলুক বলা হত। এসব দাস মা-অরাউন নাহার ট্রান্স অক্সিয়ানা) অঞ্চল থেকে সংগ্রহ করা হত । কেননা এসব অঞ্চলে যুদ্ধ লেগেই থাকত । আর এসব এলাকায় তুর্কি আদিবাসীরা বসবাস করত | তাই এসব মামলুক অধিকাংশ তুর্কিই হত। ইসলামের ইতিহাসের পরবর্তী অধ্যায়ে তারা আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করে এবং ক্রুসেডারদের প্রতিরোধ ও তাতার-মোঙগল আগ্রাসন মোকাবিলায় মামলুকদের ভূমিকা ইতিহাসে অস্তান হয়ে আছে। ৮ এসময় আব্বাসী সাম্রাজ্যে তুর্কি মামলুকদের প্রভাব-প্রতিপত্তি অনেক বৃদ্ধি পায়। তাদের ক্ষমতার হাত খলিফাদের ব্যক্তিজীবনেও প্রবেশ করে । পুতুল খলিফাদের আড়ালে মূলত তুর্কি মামলুকরাই সাম্রাজ্য পরিচালনা করতে থাকে । তারা যাকে ইচ্ছা খলিফা বানাত, যাকে ইচ্ছা অপমান-অপদস্তির সাথে হত্যা করতো । ৩. তৃতীয় ভাগ: শিয়া বুয়াইহি পরিবার-নিয়ন্ত্রিত আব্বাসী খলিফাগণের বিবরণ: সময়কাল: ৩৩৪-৪৪৭ হিজরি (৯৪৫-১০৫৫ ঈসায়ী) খলিফাগণ: ২২-২৬ নং আব্বাসী খলিফা ৮ ইতিহাসের এই স্তরে হিজরি চতুর্থ শতাব্দীর মধ্যভাগে আমরা যদি ইসলামি বিশ্বের দিকে দৃষ্টিপাত করি, তাহলে দেখতে পাব- এক সময়ের সুবিশাল ইসলামি সাম্রাজ্য বিস্ময়করভাবে বহুধা বিভক্ত এবং বিভিন্ন রাজ পরিবারের করতলগত। ৮ ৩৩৪-৪৪৭ হিজরি-এই সময় আব্বাসী খলীফাদের কোনো কর্তৃতই আর বাকী থাকেনি । খিলাফতের অধীনস্থ অতি সীমিত অঞ্চলও আমিরুল উমারা পদবিধারী শিয়া বুওয়াইহি পরিবারের সুলতানগণই শাসন করত । তারা ৬৩

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।