kaljoyi-islam
/ ২১৭
📝 লেখা 📖 পিডিএফ

র্৮ র্৮ সাথে মুক্তচিন্তা ও বৃদ্ধিভিত্তিক মুতাজিলা সম্প্রদায়ের যেসব বিষয়ে মতানৈক্য ঘটে, তার মধ্যে প্রসিদ্ধ ছিল- আল্লাহ্‌র কালাম কুরআন নিত্য ও শাশ্বত, নাকি মাখলুক ও সৃষ্ট? অষ্টম খলিফা মুতাসিম বিল্লাহ ছিলেন বীর, দুঃসাহসী ও সুউচ্চ সংকল্পশক্তির অধিকারী । তিনি ছিলেন অস্বাভাবিক শক্তির অধিকারী । কয়েকজন পুরুষের ভার একাই বহন করতে পারতেন । বড় বড় বীর যোদ্ধারা অক্ষম হওয়ার পর তিনি কয়েকবার লোহাকে দু-টুকরা করতে পারতেন। বাইজান্টাইন সম্রাট থিওফেল (11901211195) আব্বাসী রাষ্ট্রের সীমান্ত মুসলিম মা-বোনকে বন্দি করে নিয়ে যায় । জনৈক হাশিমি বোন রোমানদের হাতে বন্দি অবস্থায় “হায় মু'তাসিম!' বলে চিৎকার করেছে, খলিফা মুতাসিম যখন এই সংবাদ জানতে পারলেন, তখন সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে গেলেন ও অস্থির চিত্তে বলে উঠলেন, লাব্বাইক! আমি উপস্থিত আছি, হে আমার বোন । এরপর তিনি নফীরে আম-এর ঘোষণা দেন এবং যুদ্ধ প্রস্ততি শুরু করেন। রোমান সাম্রাজ্যের সবচেয়ে দুর্ভেদ্য ও সুরক্ষিত নগরী “আম্মুরিয়া'কে পঞ্চানন দিন অবরোধ করে রাখার পর মুজাহিদ বাহিনী তা জয় করে এবং অপহৃত হাশিমি মুসলিম বোনকে উদ্ধার করে । খলিফা মামুনের মতো মুতাসিমও “কুরআন মাখলুক/সৃষ্ট'-এই আকীদায় বিশ্বাসী ছিল। সে জনগণকে এ মতবাদ মেনে নিতে চাপ প্রয়োগ করে। বিশেষ করে বিখ্যাত ইমাম আহমাদ বিন হাম্বল রহ.-কে জেলবন্দি ও তাঁর উপর অমানুষিক নির্যতিন চালানো হয়। নবম খলিফা ওয়াসিক বিল্লাহ পূর্ববর্তী দুই খলিফার মতো মুতাজিলা মতাদরশী ছিল। সে রাতদিন খালকুল কুরআন মতাদর্শ প্রচার করত। তার সবচেয়ে গর্হিত ও অমার্জনীয় অপরাধ ছিল “কুরআন সৃষ্ট' এই মতবাদ বিরোধী বিশিষ্ট আলিম আহমাদ বিন নছর বিন মালিক রাহি. কে নিজ হাতে শহীদ করা এবং তার কর্তিত মস্তক ২৩১-২৩৭ হিজরি (৮৪৬-৮৫২ ঈসায়ী) পর্যন্ত বাগদাদে ঝুলিয়ে রাখা । ৬২

— পৃষ্ঠা ৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।