kaljoyi-islam
/ ২১৭
📝 লেখা 📖 পিডিএফ

নান হী উত্ালনারা ধালজয়া হসলাম আবারো দুই খলিফার যুগে প্রবেশ করে। এরপর ৫৬৭ হিজরিতে উবায়দি (ফাতিমি) খিলাফতের পতন হলে, মুসলিম বিশ্ব আবারো একক আব্বাসী খলিফার অধীনে চলে আসে । আব্বাসী খিলাফতের দীর্ঘ সময়কালকে ছয়টি মৌলিক ভাগে ভাগ করা যায়। . প্রথম ভাগ: আব্বাসী খিলাফতের প্রতাপ ও সমৃদ্ধিকালের খলিফাগণের শাসনামল: সময়কাল: ১৩২-২৪৭ হিজরি (৭৪৯-৮৬১ঈসায়ী) খলিফাগণ: ১-১০নং আব্বাসী খলিফা ৮ বাগদাদ নগরী নিমণি: দ্বিতীয় খলিফা মানসুর ১৪৬ হিজরি সনে আঠারো লক্ষ দিনার ব্যয়ে বাগদাদ নগরী নিম্ণি করেন। খলিফা মানসুর ইসলামী বিশ্বের প্রত্যেক অঞ্চল ও নগরী হতে আলিমদেরকে এনে বাগদাদে সমবেত করেন। আব্বাসি শাসনামলে বাগদাদ পৃথিবীর প্রাণকেন্দ্র, সর্বশ্রেষ্ঠ নগরী এবং ইসলামি সভ্যতা ও সংস্কৃতির সুতিকাগারে পরিণত হয় । একসময় বাগদাদের জনগণ বিশ লক্ষ ছাড়িয়ে গিয়েছিল । ৮ পঞ্চম খলিফা হারুনুর রশিদ প্রতিদিন নিজ সম্পদ হতে এক হাজার দিনার সাদাকা দিতেন এবং প্রতিদিন একশ রাকাত নফল নামায পড়তেন । তিনি মোট নয়বার হজ করেন। তিনি এক বছর হজে যেতেন, আরেক বছর জিহাদ ফী সাবিলিল্লাহ্‌য় বের হতেন । তিনি সশরীরে সাতবার জিহাদে বের হয়েছেন এবং স্থল ও নৌপথে জিহাদের উদ্দেশ্যে প্রেরণ করেছেন বিশটি বাহিনী । তিনি বাগদাদে একটি পাঠাগার প্রতিষ্ঠা করেছিলেন যা প্রায় পাঁচ শতক ধরে পৃথিবীর শ্রেষ্ঠ পাঠাগার বলে বিবেচিত হয়। ৮% সপ্তম খলিফা মামুনের আমলে মুসলিম বিশ্বে ইলমুল কালাম চ্চরি সূচনা ও উৎকর্ষ ঘটে । মেধা ও যুক্তিনির্ভর এই শাস্ত্রের মূল আলোচ্য বিষয় হলো আকিদা-বিশ্বীস, ধর্মতত্ত ও ধর্মের মৌলিক নীতিসমূহ । উমাইয়া শাসনামলের শেষের দিকে উদ্ভূত ভ্রান্ত মুতাজিলা সম্প্রাদায় আব্বাসি আমলে উৎকর্ষ ও বিস্তৃতি লাভ করে। এতে খলিফা মামুন, মুতাসিম ও ওয়াসিকের সরাসরি পৃষ্ঠপোষকতা ছিল । কুরআন ও সুন্নাহ ভিত্তিক আহনুস্‌ সুন্নাহ ওয়াল জামাতের ৬১

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।