স্বাধীনরাষ্ট্রের মধ্যে কিছু ছিল আব্বাসি খিলাফতের সাথে মিত্রতা বজায়কারী, উৎ্কীর্ণ করত । আর বিপরীতে কিছু রাষ্ট্র ছিল সম্পূর্ণ স্বাধীন পরিচয়ধারী। এরা আব্বাসী খিলাফতের সাথে সম্পর্ক তো রাখতই না, বরং খিলাফতের ক্ষতিসাধনের চেষ্টা করতো । নিম্নে তৎকালীন সময়ের কয়েকটি স্বাধীন রাষ্ট্রের নাম উল্লেখ করা হল- ১. আন্দালুস রাষ্ট্র । ২. মসুল ও আলেপ্পো কেন্দ্রিক জিনকি রাষ্ট্রী। আফিকার মিশরে ছিল যথাক্রমে উবায়দিদের (ফাতিমি শিয়া) শাসন, আইয়ুবী শাসন, মামলুক শাসন। ৪. মরক্কৌয় ছিল ইদরিসি শাসন । ৫. মিশর ও শামে ছিল ইখশিশিদের শাসন । ৬. ইরাকে ছিল দায়লামিদের শাসন । ৭. আম্মান, ইয়েমেন, বাহরাইন ও বসরার বাদিয়া অঞ্চলে ছিল কারামাতিয়াদের শাসন । ৮. পারস্য ও আহওয়াজে ছিল শিয়া বৃওয়াইহি পরিবারের শাসন । ৯. মাওরাউন নাহার ও খোরাসানের কিছু অংশ নিয়ে ছিল সামানি পরিবারের শাসন। ১০. খোরাসান ও মাঅরাউন নাহার কেন্দ্রিক খাওয়ারিজম রাষ্ট্র । ১১. বর্তমান আফগানিস্তানে ছিল গজনবি বা সুবুক্তগীন রাষ্ট্র, ইত্যাদি । হি বিদ্র: উমাইয়া শাসনব্যবস্থার পতন ও আব্বাসী খিলাফতের প্রতিষ্ঠার পর ইসলামি বিশ্বের নানা অংশে বিভিন্ন স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেও আব্বাসি খলিফা ব্যতীত কেউ নিজেকে খলিফা দাবী করেনি । ২৯৭ হিজরি সনে যখন উবায়দি (ফাতিমি শিয়া) সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উবায়দুল্লাহ আল মাহদি নিজেকে খলিফা ও আমিরুল মুমিনিন দাবি করে, মূলত তখনই মুসলিমবিশ্ব প্রথমবারের মত খিলাফত প্রশ্নে বিভক্তির শিকার হয়। উনিশ বছর পর ৩১৬ হিজরি সনে আন্দালুসে আব্দুর রহমান আন-নাসিরও নিজেকে খলিফা ঘোষণা করে, তখন মুসলিম বিশ্ব খিলাফত প্রশ্নে তিন ভাগে বিভক্ত হয়ে পড়ে । সাতাশি বছর পর ৪০৩ হিজরিতে কডেভা কেন্দ্রিক খিলাফতব্যবস্থার পতন ঘটলে মুসলিমবিশ্ব ৬০
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।