kaljoyi-islam
/ ২১৭
📝 লেখা 📖 পিডিএফ

আব্বাসী খিলাফতের সংক্ষিপ্ত ইতিহাসঃ আব্বাসীয় খিলাফত নবী মুহাম্মদ (সা) এর চাচা আব্বাস ইবনে আবদুল মুত্তালিবের বংশধরদের কর্তৃক ১৩২ হিজরি (৭৫০ ঈসায়ী) কুফায় প্রতিষ্ঠিত হয়। আস্-সাফাহ আবুল আব্বাস আব্দুল্লাহ বিন মুহাম্মাদ বিন আলি বিন ৭৬২ ঈসায়ীতে বাগদাদে রাজধানী স্থানান্তরিত করা হয়। এই যুগে মুসলিমদের জ্ঞান-বিজ্ঞানের প্রভূত উন্নতি হয় । এক পর্যায়ে খলিফারা বিলাসিতায় গা ভাসালে মোঙ্গল নেতা হালাকু খানের বাগদাদ দখলের পর ১২৫৮ ঈসায়ীতে (৬৫৬ হিজরি) আব্বাসীয় খিলাফত বিলুপ্ত হয়। এর পর মামলুক শাসিত মিশরে অবস্থান করে তারা ১৫১৭ ঈসায়ী সাল পর্যন্ত নামে মাত্র ধর্মীয় ব্যাপারে কর্তৃত্ব থাকে । ১৫১৭ সালে (৯২৩ হিজরি) চূড়ান্ত বিলুপ্তি ঘটে ও উসমানী খেলাফত শুরু হয়। আব্বাসী খিলাফত আমলে পতিষিত স্বাধীন রাষ্ট্রসমূহঃ হিজরি তৃতীয় শতাব্দীর মাঝামাঝি এসে আব্বাসি খিলাফত বিভিন্ন স্বতন্ত্র রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত হয়ে পড়ে। এসব রাষ্ট্র ছিল সম্পূর্ণই স্বাধীন ও আব্বাসী খলিফার কর্তৃতৃমুক্ত। সৈন্যবাহিনী প্রেরণ করে এসব বিচ্ছিন্নতা দাবীদারদের দমন করার শক্তি তখন খিলাফতের ছিল না। আব্বাসী খলিফাদের উপর তুর্কি মামলুকদের একচ্ছত্র আধিপত্যের কারণে ইসলামী খিলাফত দুর্বল হয়ে পড়ে। কেননা তারা কেবল প্রভাব বিস্তার করেই তুষ্ট ছিল, খিলাফতকে শক্তিশালী করার কোন ফিকির তাদের ছিল না। ফলে আশপাশের বিভিন্ন অঞ্চলের গভর্নররা খিলাফতের দুর্বলতার সুযোগে স্বাধীনতা ঘোষণা করে। এসব ৫৯

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।