kaljoyi-islam
/ ২১৭
📝 লেখা 📖 পিডিএফ

কালজয়ী ইসলাম এবং এক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছিল, আন্দালুসের মুসলমানরা তখন মত্ত ছিল সুর ও সুরার নেশায় এবং বিভেদ ও বিচ্ছিন্নতায় । ফলাফল যা হওয়ার, তা-ই হয়েছিল। স্পেন তখন নবোদ্যমে জেগে উঠে এক্যের শক্তি অর্জনে সচেষ্ট ছিল। আযারোগানের শাসক ফার্ডিনান্ড এ সময় ক্যাস্টোলার রানি ইসাবেলাকে বিয়ে করে এবং গ্রানাডার বিরুদ্ধে উভয় খিস্টান রাষ্ট্র এক্যবদ্ধ শক্তিতে পরিণত হয় । ফার্ডিনান্ড বাহিনী একের পর এক অভিযান চালিয়ে গ্রানাডার বিভিন্ন অঞ্চল জয় করতে থাকে । অবশেষে ৮৯৭ হিজরি সনের ২ রবিউল আউয়াল মোতাবেক ১৪৯২ ঈসায়ীর ২ জানুয়ারি আন্দালুসের শেষ ইসলামি দুর্গ গ্রানাডার পতন ঘটে । গ্রানাডার পতনের পর পোপের পক্ষ থেকে মুসলমানদেরকে ক্যাথলিক ধর্মগ্রহণে বাধ্য করার নির্দেশ জারি করা হয়। মুসলমানদের উপর নেমে আসে ভয়াবহ- মরিক্কোদের (আন্দালুসী মুসলিম) নি্যতিন করার জন্য স্প্যানিশ তদন্ত কমিশন (71)6111001091 91110015100) নামে খুনি একটি সংস্থা প্রতিষ্ঠা করে। শতাব্দীকাল পরেই ১০১৭ হিজরি সনের (১৬০৯ ঈসায়ীর) মধ্যে স্পেন মুসলিমশূন্য হয়ে যায়। স্পেনের পতনের পর সেখান থেকে বিতাড়িত করা হয় প্রায় ত্রিশ লক্ষ মুসলমানকে । অপরদিকে যারা স্প্যানিশ খিস্টানদের নির্মম গণহত্যার শিকার হয়, তাদের সংখ্যাও এর কম নয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না হায়! কোথায় গ্রানাডা, কোথায় লড়াই, কোথায় সংগ্বামের পুন্যভূমি? কোথায় হাজারো সিংহপুরুষ, বীর মুজাহিদের হুংকারধ্বনি?! কোথায় গ্রানাডার সেই বিখ্যাত মসজিদ? হাজারো নামাজির তিলাওয়াতের গুঞ্জরণ? কত আলিম, কত আলোক প্রদীপ! কোথায় তাদের জ্ঞান বিতরণ?? কোথায় হারাল আল্লাহপ্রেমে গপ্জদেশে অশ্রুতুফান! কত আবিদ! কত আল্লাহপ্রেমিক! কত রোনাজারি আর কত ক্রন্দন! ৫৭

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।