* আন্দালুসে মুরাবিতি শাসন: আন্দালুসের শাসকদের বিভক্তি, অবাধ্য আচরণ, খিস্টানদের সঙ্গে সখ্যতা, বিলাসিতা, অপচয় ও প্রজাদের উপর অন্যায় করারোপ, অন্যদিকে মুসলিম জনগণের চাহিদা, ন্যায় শাসন প্রতিষ্ঠার অনুরোধ জানিয়ে ইউসুফ বিন তাশফিন রাহি. এর প্রতি উলামায়ে কেরামের ফতোয়া-ইত্যাদি বিবেচনা করে তিনি আন্দালুসের বিজয়াভিযান পরিচালনা করতে উদ্বুদ্ধ হন । গ্রানাডা হতে তিনি তার অভিযান শুরু করেন এবং ৪৯৫ হিজরি (১১০২ ঈসায়ী) পর্যন্ত ব্যাপ্ত অভিযানের মাধ্যমে বিভক্ত রাষ্ট্রসমূহে কর্তৃত প্রতিষ্ঠা করতে সমর্থ হন। এর ফলে পুরো ইসলামী আন্দালুস আফ্রিকার মুরাবিতি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। মুরাবিতি শাসনের মাধ্যমে শান্তি ফিরে আসায় আন্দালুসের মুসলমানগণ সীমাহীন আনন্দিত হয়। ৬ এরপর আন্দালুসে মাগরিবকেন্দ্রিক মুওয়াহিদি শাসন চলে ৫৪১-৬২০ হিজরি (১১৪৭- ১২২৪ ঈসায়ী) পর্যন্ত । এই আমলে ইকাবের যুদ্ধে মুসলিম বাহিনী খ্রিস্টানদের হাতে পরাভূত হয় এবং মারাত্বক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। ইকাব যুদ্ধ পরবর্তী সময়ে আন্দালুসের অধিকাংশ বড় বড় নগরী চিত্র: বনু আহমারের সময় ইসলামিক খিষ্টানদের হাতে চলে যায়। একমাত্র গ্রানাডা আন্দালুস। (সবুজ অংশ) থেকে যায় মুসলিমদের হাতে । এবং সেখানে বনু আহমার (বনু নাসর) এর শাসন প্রতিষ্ঠিত হয়। এরপর প্রায় আড়াইশ বছর মুসলিম গ্রানাডা অঞ্চল খিস্টান স্পেনের মোকাবিলায় টিকে থাকে । ৬ আন্দালুসের পতন: কালের পরিক্রমায় আন্দালুসের মুসলমানগণ এশ্বর্য ও বিলাসী জীবনের হাতছানিতে মোহাচ্ছন্ন হয়ে পড়ে। তারা ভুলে যায় নিজেদের পরিচয় এবং শত্রুর পরিচয় । তারা ভুলে যায় “আল ওয়ালা ওয়াল বারাআহ্*র আকীদা । ভুলে যায় জিহাদ ফী সাবীলিল্লাহ্র আদর্শ! ভুলে যায় যুগে-যুগে কারা তাদের বিরুদ্ধে চক্রান্ত করেছে এবং কারা তাদের অস্তিত মুছে ফেলতে একজোট হয়েছে। আর তাই আন্দালুস ও ইসলামের শক্ররা যখন তরবারিতে শান দিচ্ছিল ৫৬
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।