kaljoyi-islam
/ ২১৭
📝 লেখা 📖 পিডিএফ

সমুদ্র পাড়ি দিয়ে নিজেই আন্দালুসে পা রাখেন এবং উভয়ে মিলে একের পর এক নগরী জয় করতে থাকেন। মুসলিম জাহানের তৎকালীন খলিফা ছিলেন ষষ্ঠ উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক বিন মারওয়ান। মুসা বিন নুসায়ের তার কাছে বিজয়-বার্তা পাঠালে তিনি কৃতজ্ঞতায় সিজদাবনত হয়ে পড়েন। বালাতুশ শুহাদার যুদ্ধ: আন্দালুসের প্রশাসক আব্দুর রহমান আল গাফিকি রাহি. ১১৪ হিজরিতে (৭৩২ ঈসায়ী) সত্তর হাজার (মতান্তরে এক লক্ষ) মুসলিম সৈন্যের এক বাহিনী নিয়ে ফ্রান্স আক্রমন করেন। ফ্রান্সের তুরস্‌ (09015) নগরীতে ফ্রাঙ্কদের সাথে মুসলিম বাহিনী মুখোমুখি হয় । আটদিন চলে এই রক্তক্ষয়ী যুদ্ধ । দ্বিতীয় দিন যুদ্ধের পাল্লা মুসলমানদের দিকে ভারী ছিল। ফ্রাঙ্ক বাহিনীর একটি অংশ মুসলমানদের সারি ভেদ করে সামনে অগ্রসর হয়ে মুসলমানদের পূর্বে অর্জিত যুদ্ধলব্ধ সম্পদের স্তপের কাছে পৌঁছে যায়। গনিমত হারানোর চিন্তায় মুসলমানদের মাঝে অস্থিরতা বৃদ্ধি পায় এবং তারা ছত্রভঙ্গ হয়ে যায়। সেনাপতি আব্দুর রহমান আল গাফিকি রাহি. মুসলিম সৈন্যদের যুদ্ধে অবিচল থাকার এবং গনিমতের জন্য অস্থির না হওয়ার জন্য সবেচ্চি চেষ্টা করা সত্তেও তার প্রচেষ্টা ব্যর্থ হয়। সেনাপতি নিজে শহীদ হন। অনেক মুসলিম সৈন্য এ যুদ্ধে শহীদ হন। যে গনিমতের লোভে মুসলমানদের পরাজয় হল সেগুলোকে রাতের আঁধারে ফেলে রেখে মুসলিম বাহিনী গোপনে কেটে পড়ে । প্রখ্যাত বৃটিশ এতিহাসিক এডওয়ার্ড গিবন (1:0৬/210 01001) বলেন, “আরবরা যদি তুরসের যুদ্ধে জয়লাভ করতো, তাহলে আজ অক্সফোর্ড ও ক্যামব্রজে কুরআন তিলাওয়াত ও তাফসির চা হতো ।” আন্দালুসে বনু উমাইয়ার স্বাধীন শাসন প্রতিষ্ঠিত হওয়ার মাত্র একশ বছর পর ২৩৮ হিজরি থেকে ৩০০ হিজরি পর্যন্ত সময়ে ইসলামি আন্দালুস খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে পড়ে । কয়েকটি এলাকা নিয়ে একেকটি ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র গঠিত হতে থাকে এবং বিচ্ছিন্ন রাষ্ট্রগুলো নিজেদেরকে সাম্রাজ্য দাবী করতে থাকে । অপরদিকে বনু উমাইয়ার শাসন ও কর্তৃত্ব রাজধানী কডোঁভা ও তার পার্শ্ববর্তী কিছু এলাকায় সীমাবদ্ধ হয়ে পড়ে । সবচেয়ে খারাপ বিষয় হলো, এই রাষ্ট্রগুলো ৫২

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।