kaljoyi-islam
/ ২১৭
📝 লেখা 📖 পিডিএফ

০ হযরত উমর বিন আব্দুল আজিজ রহ. এর খিলাফত: [৯৯-১০১ হিজরি (৭১৭- ৭২০ ঈসায়ী)] তিনি ছিলেন উমাইয়া বংশের অষ্টম খলিফা । তাঁর মাতা ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদি. এর পুত্র আছিমের কন্যা । তিনি ছিলেন হিজরি প্রথম শতাব্দির মুজাদ্দিদ ও সংস্কারক । “আদল ও ইনসাফের' জন্য তাঁকে ইসলামের খোলাফায়ে রাশেদার পঞ্চম খলিফা হিসেবে তার খাবার বা পানীয়তে বিষ প্রয়োগ করে শহিদ করে । ৬ বুখারা ও সমরখন্দ বিজয়: বীর সেনানী কুতায়বা বিন মুসলিম আল বাহিলি রহ. ৯০ হিজরি সনে (৭০৯ ঈসায়ী) তুর্কিস্থানের বুখারা এবং ৯৩ হিজরি সনে (৭১১ ঈসায়ী) সমরকন্দ জয় করেন। ঙ ভারতবর্ষে অভিযান: উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের শাসনামলে ৯০ হিজরি সনে একটি আরব বণিক কাফেলা সরনদ্বীপ (সিলন/বর্তমান শ্রীলংকা) থেকে আঠারটি জাহাজে করে ইরাকে ফেরার পথে সিন্ধুর দেবল বন্দর (বর্তমানে পাকিস্তানের করাটী) অতিক্রম করার সময় একদল দস্যু কর্তৃক আক্রান্ত হয়। দস্যুরা জাহাজগুলোকে লুট করে ও মুসলিম নারী-পুরুষ ও শিশুদের দেবলে নিয়ে কারাগারে আটকে রাখে । এই ঘটনার পিছনে সিন্ধুর ব্রাহ্মণ রাজা দাহিরের সরাসরি মদদ ছিল। এই খবর তৎকালীন ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফের কাছে পৌঁছলে তিনি প্রথমে কুটনৈতিকভাবে বিষয়টি সমাধান করতে চেয়েছিলেন । কিন্তু তার এই প্রচেষ্টা ব্যর্থ হলে হাজ্জাজ বিন ইউসুফ প্রথমে পরপর দুটি বাহিনী প্রেরণ করেন, যার দুটি অভিযানই ব্যর্থ হয় এবং দুজন সেনাপতিই শহিদ হন। অতঃপর ৯২ হিজরি সনে হাজ্জাজ তার ভাতিজা ও জামাতা মুহাম্মাদ বিন কাসিম আস্‌ সাকাফির নেতৃতে সিন্ধু অভিমুখে বার হাজার সৈন্যের একটি বাহিনী প্রেরণ করেন । মুহাম্মাদ বিন কাসিম পথিমধ্যে অনেক অঞ্চল জয় করে অবশেষে ৯৩ উদ্ধার করেন। ৪৯

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।