দাবিতে মুয়াবিয়া রাদি. এর পক্ষালম্বন করে, যারা “শিয়ানে উসমান* বা উসমানের দল হিসেবে খ্যাতি লাভ করে। প্রথমোক্ত “শিয়ানে আলি' নামটিই কালের পরিক্রমায় সংক্ষেপে শিয়া নামে পরিচিতি লাভ করতে থাকে । যেহেতু তখনও পর্যন্ত উভয় দলের উদ্দেশ্য ছিল নিদোঁষি ও নিষ্ঠাপূর্ণ, তাই সাহাবায়ে কেরামের যামানা পর্যন্ত এই দলটি আহলে সুন্নাত ওয়াল জামাআর অন্তর্ভূক্ত ছিল। কিন্ত হযরত আলি রাদি. এর প্রতি হৃদ্যতা পোষণকারী দলটির মাঝে ধীরে ধীরে আকিদাগত নানা ধরনের প্রান্তিকতা সৃষ্টি হতে থাকে । প্রথমে এই দাবি তোলা যে, হযরত আলি রাদি. নবীজির ৬ সর্বপেক্ষা নিকটাত্রীয় হিসেবে খলিফা হওয়ার অধিক উপযুক্ত ছিলেন, এরপর পর্যায়ক্রমে নবীজির ৬ সরাসরি খলিফা দাবী করা, প্রথম তিন খলিফাকে অবৈধ ও কাফের সাব্যস্ত করা, আলি রাদি. কে নবুওয়তের উপযুক্ত দাবি করা, নবীদের তুলনায় মর্যাদায় শ্রেষ্ঠ দাবী করা, ইলাহ পর্যায়ের দাবি করা, আলীমুল গায়েব দাবী করা, এমনকি সৃষ্টিজগৎ পরিচালনার দাবি করা- ইত্যাদি এমন কুফুরী আকীদা শিয়ারা লালন করতে থাকে। শিয়াদের দল উপদলের সংখ্যা একশর কাছাকাছি । এদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ ইমামিয়া সম্প্রদায়। বর্তমান বিশ্বের অধিকাংশ শিয়ারাই এই ইমামিয়া সম্প্রদায়ের শাখাপ্রশাখা । ইমামিয়া সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ তিনটি শাখা- ইছনা আশারিয়া (বারো ইমামের আকীদা পোষণকারী), যায়দিয়া ও ইসমাইলিয়া। বর্তমান ইরানের অধিকাংশ ইছনা আশারিয়া সম্প্রদায়ভূক্ত। (বর্তমানে রাষ্ট্রক্ষমতাও এদের দখলে)। নুসাইরিয়া সম্প্রাদায়ও ইছনা আশারিয়ার অন্তর্ভূক্ত । ২৮৬ হিজরি সনে (৮৯৯ উসায়ী) শামে ইসমাইলিয়া মতাদর্শের প্রচারক (পরবর্তী সময়ে উবায়দি বা ফাতিমি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা) উবায়দুল্লাহ আল মাহদি নিজেকে হযরত ফাতিমা রাদি. এর বংশধর দাবী করতো । এর হিজরি পঞ্চম শতকে আবির্ভূত কুখ্যাত ফেদায়ী “হাশাশিন” গোষ্ঠীর প্রতিষ্ঠাতা হাসান ইবনে সাবাহ ছিল ইসমাইলি ধর্মপ্রচারক। শিয়ারা সাধারণভাবে কাফের । তবে কিছু কিছু দল এর ব্যতীক্রম। ৪৫
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।