গ্রামে ও মরু অঞ্চলের নওমুসলিমদের আকীদা নষ্ট ও বিভ্রান্ত করতে থাকে। সে মানুষকে এটা বুঝাতে সক্ষম হয় যে, হযরত উসমান রাদি. এর তুলনায় হযরত আলি রাদি.-ই খিলাফতের অধিক হকদার । মিশর, বসরা ও কুফার জনসাধারণকে খিলাফতের বিরুদ্ধে খেপিয়ে তুলতে সক্ষম হয়। মদীনার ভিতরেও একদল খলীফার বিরুদ্ধাচরণ করা শুরু করে। একপর্যঁয়ে প্রায় দুই হাজার বিদ্রোহী মদীনায় এসে খলীফার গৃহ অবরোধ করে । মদীনায় অবস্থানরত সাহাবায়ে কেরামগণ এমনকি স্বয়ং হযরত আলী রাদি. নিজেও বিদ্রোহীদের শায়েস্তা করতে খলীফার কাছে যুদ্ধের অনুমতি চান । কিন্তু খলিফা উসমান রাদি. নিজের নিরাপত্তার জন্যও রক্তপাতকে প্রত্যাখ্যান করেন এবং আলোচনা ও সদুপদেশের মাধ্যমে বিদ্রোহীদেরকে নিবৃত্ত করতে চেয়েছিলেন। কিন্তু বিদ্রোহীরা চরম দুঃসাহস দেখায় । অবরোধের চল্লিশতম দিন (৩৫ হিজরি সনের ১৮ জিলহজ্জ/৬৫৬ ঈসায়ীর ১৭ জুন) তারা খলিফার বাড়ির অভ্যন্তরে ঢুকে পড়ে এবং কয়েকজন মিলে কুরআন তিলাওয়াতরত অবস্থায় খলিফাকে নির্মমভাবে হত্যা করে। এভাবে প্রিয় নবীজির &$ ভবিষ্যদ্বানীকে সত্য প্রমাণিত করে তৃতীয় খলিফা উসমান রাদি.-এর শহিদি আত্মা ছুটে চলে পরম প্রভুর পানে। একটি ভিত্তিক পর্যালোচনা: প্রিয় ভাই! ইসলামের প্রাথমিক পর্যায়ের ইতিহাস যদি আমরা একটু তাআলা এ দ্বীনের প্রচার-প্রসার আর সংরক্ষণ করেছেন তাদের দ্বারা, যারা আল্লাহ্র দ্বীনকে সমুন্নত করার জন্য নিজেদের জানমাল জিহাদের (যুদ্ধের) জন্য ব্যয় করেছেন। ইসলাম নামক বৃক্ষটি যুগে যুগে শহিদের রক্তে শ্লাত হয়ে আশ্রয় নিয়ে মুক্তির দিশা লাভ করেছে। আমরা যদি রাসূলুল্লাহ -এর তিরোধানের পর ১১ থেকে ৩১ হিজরি (৬৩২- ৬৫৩ ঈসায়ী) পর্যন্ত মাত্র বিশ বছর সময়ে শহিদগণের হিসাব করি, তাহলে নিম্বোক্ত পরিসংখ্যান উঠে আসে: ৪২
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।