kaljoyi-islam
/ ২১৭
📝 লেখা 📖 পিডিএফ

কালজয়া ইসলাম কসম! এ সময় মুসলিম বাহিনীর কোনো সদস্য পানিতে ডুবে নি, তাদের কোনো সরঞ্জাম হারায়ওনি। এ দৃশ্য দেখে পারসিক সৈন্যরা পরস্পর বলাবলি করতে লাগল, আল্লাহ্র শপথ! তোমরা কোনো মানুষের বিরুদ্ধে লড়ছ না; তোমরা যে যুদ্ধ করছ একদল জীনের বিরুদ্ধে! মাদায়েন বিজয়: মুসলিম বাহিনীর আগমন সংবাদ পেয়ে কিসরাসহ পারস্য সাম্রাজ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মাদায়েনের অধিবাসীরা মাদায়েন ছেড়ে পালিয়ে যায় । তখন কিসরা পুরো নগরী জনশূন্য । ষোড়শ হিজরি সনের সফর মাসেই (৬৩৭ ঈসায়ী সনের মার্চ মাসে) মাদায়েন বিজিত হয়। মাদায়েনে মুসলিম বাহিনী প্রভূত গনিমত লাভ করে । পারস্য-কিসরার রাজপ্রাসাদ হতে মুসলিম বাহিনী যে সম্পদ লাভ করে, তা ছিল মানে ও পরিমাণে অবিশ্বাস্য । কিন্ত ইসলামের এই মহান সৈনিকগণের কেউ গনিমতের অবাধ প্রাচুর্য সক্তেও তা থেকে এক দিরহাম সম্পদও আত্মসাৎ করার চিন্তা করেননি । সকল সম্পদ বায়তুল মালে জমা করে দেয়া হয়। আল্লাহ্র শপথ! নিঃসন্দেহে এটি এক বিরল বিস্ময়কর ঘটনা । দজলা পাড়ি দেওয়ার চেয়েও বিস্ময়কর ও অলৌকিক ঘটনা এটি । উন্ুক্ত পৃথিবী ও অবারিত ধন-ভাগ্তার এই সকল অভিযাত্রীদের হৃদয়ে সামান্য স্পন্দনও সৃষ্টি করতে পারেনি । তারা মনেপ্রাণে বিশ্বাস করতেন যে, আল্লাহ্র কাছে যা আছে, তা শ্রেয়তর ও স্থায়ী। সমস্ত প্রশংসা কেবল আল্লাহ্র তরে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদি. এর শাহাদাত: কুফার গভর্নর হযরত মুগিরা বিন শুবা রাদি. এর ফিরুয নামক একটি ক্রীতদাস ছিল৷ আবু লু'লুআ উপনামধারী এই নরাধম ফযরের সালাত আদায়রত অবস্থায় আমিরুল মুমিনীনকে খঞ্জর দ্বারা আঘাত করে শহীদ করে দেয় । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদি. ২৩ হিজরি সনের ২৬ জিলহজ্জ (৬৪৪ খিস্টাব্দের ৩ নভেম্বর) তেষট্টি বছর বয়সে শাহাদাত বরণ করেন। নবীজি ৯ ও হযরত আবু বকর রাদি. এর পাশে তাঁকে দাফন করা হয় ৪০

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।