kaljoyi-islam
/ ২১৭
📝 লেখা 📖 পিডিএফ

কালজয়ী ইসলাম আলেকজান্দ্রিয়া বিজয় (মুহাররম, ২১ হিজরি/ডিসেম্বর ৬৪১ঈসায়ী): এরপর আমিরুল মুমিনীন হযরত উমর রাদি. এর অনুমতিক্রমে হযরত আমর ইবনুল আস রা. আলেকজান্দ্রিয়া অবরোধ করেন। তিনমাস মতান্তরে চৌদ্দ মাস নগরীটি অবরোধ করে রাখার পর আলেকজান্দ্রিয়া মুসলমানদের হাতে বিজিত হয়। পারসিকদের বিরুদ্ধে অব্যাহত বিজয়াভিযানসমূহ: ৪ নামারিকের যুদ্ধ শোবান, ত্রয়োদশ হিজরি): হযরত আবু উবায়েদ রাদি. এর নেতৃতে দশ হাজার সৈন্য বিশিষ্ট মুসলিম বাহিনী ইরাক অভিমুখে রওনা হয়। মুজাহিদ বাহিনী ইরাকের নামারিক নামক স্থানে এক লক্ষ সৈন্যবিশিষ্ট পারসিক বাহিনীর মুখোমুখি হয় এবং শোচনীয়ভাবে কুফৃফারদের পরাজিত করে । ৬ সেতুর যুদ্ধ (শাবান, ত্রয়োদশ হিজরি): উহুদের যুদ্ধে সাময়িক বিপর্যয়ের পর মুসলমানদের সর্বপ্রথম যে যুদ্ধে পরাজয় বরণ করে, তাহলো সেতুর যুদ্ধ। এ পারসিকদের সবাঁধিনায়ক ছিল বাহমান নামের জনৈক ধূর্ত ও সুদক্ষ সেনাপতি । এ যুদ্ধে শহিদানের সংখ্যা ছিল চার হাজার ৷ অপরদিকে পারসিক বাহিনীর নিহত সংখ্যা ছিল ছয় হাজার । এটি ছিল পারসিক বাহিনীর বিরুদ্ধে মুসলিম বাহিনীর প্রথম ও শেষ পরাজয় । ৪ বুওয়াইবের যুদ্ধ রেমজান, ত্রয়োদশ হিজরি): বিন বাযানের নেতৃতে একলক্ষ ঘোড়সাওয়ার ও পঞ্চাশ হাজার পদাতিক সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে মাত্র বারো হাজার সৈন্যের মুসলিম বাহিনীর সাথে যুদ্ধে অবতীর্ণ হয় । মুসলমানদের সেনাপতি ছিলেন হযরত মুসান্না রাদি.। প্রিয় ভাই! ভয়াবহ রক্তক্ষয়ী এই যুদ্ধের ফলাফল কী ছিল জানেন কিঃ পারসিক বাহিনীর একজন সৈন্যও সেদিন রেহায় পায়নি। হয় তারা মুসলিম সৈন্যদের তরবারির আঘাতে বা নদীতে ডুবে নিহত হয় অথবা মরুভূমিতে পালিয়ে নিখোঁজ হয়ে যায়। ৩৮

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।