ঙ ইলিয়া (বাইতুল মুকাদ্দাস) জয়: (রবিউস সানি, বিপু ৬৩৭ ঈসায়ী) এদিকে মুসলিম বাহিনীর সববাধিলায়ক আবু উবইদা রাদি. হযরত খালিদ বিন ওয়ালিদ রাদি.কে সঙ্গে নিয়ে শামের পুরো উত্তরাঞ্চলে কর্তৃত প্রতিষ্ঠা করে বায়তুল মুকাদ্দাস অভিমুখে রওনা হন। তাঁরা সেখানে পৌঁছলে ইলিয়াবাসী হযরত আবু উবায়দা রাদি. এর কাছে বার্তা পাঠায় যে, “আমরা আপনাদের সাথে সন্ধি চুক্তি করতে চাই। আপনি দয়া করে আপনাদের খলিফা উমরকে বার্তা পাঠান যে, তিনি যেন সশরীরে বায়তুল মুকাদ্দাসে উপস্থিত হয়ে আমাদের সাথে চুক্তি করেন এবং আমাদেরকে নিরাপত্তানামা প্রদান করেন৷ তাদের এই দাবীর প্রেক্ষিতে আমীরুল মুমিনীন বাইতুল মুকাদ্দাসে উপস্থিত হন এবং সন্ধিচুক্তির মাধ্যমে বাইতুল মুকাদ্দাস বিজয় চুড়ান্ত করেন। মিশর বিজয় (রবিউল আউয়াল, ২০ হিজরি/ফেব্ুয়ারি ৬৪১ ঈসায়ী): মিশর তখন রোমান সাম্বাজ্যের অধীন ছিল । মিশর অধিপতি ছিল মুকাওকিস। মুজাহিদ বাহিনী নিয়ে ব্যাবিলন অবরোধ করেন। হযরত আমর ইবনুল আস রাদি.-কে সহযোগিতা করার জন্য আমীরুল মুমিনীন হযরত উমর রাদি. চারজন সেনাপতি প্রেরণ করেন। তাঁরা হলেন- মিকদাদ ইবনুল আসওয়াদ রাদি., উবাদা বিন ছামেত রাদি., যুবায়র ইবনুল আওয়াম রাদি. ও মাসলামা বিন মুখাল্লাদ আল আনসারি রাদি. শত্রুপক্ষ মনে করেছিল, ব্যাবিলন দুর্গের অভ্যন্তরে তারা নিরাপদেই থাকবে । কারণ, দুর্গের প্রাচীরগ্ুলো ছিল অনেক উচু আর পুরো দুর্গ পানির নালা দ্বারা বেষ্টিত ছিল। প্রাটীরদ্বারগুলোও ছিল যথেষ্ট মজবৃত; দুর্গের অভ্যন্তরে যথেষ্ট পরিমাণ রসদ ও খাদ্যদ্রব্যেরও ব্যবস্থা ছিল। কিন্তু মুসলিম বাহিনী সমস্ত প্রতিকূলতা জয় করতে সক্ষম হয় । হযরত যুবায়ের ইবনুল আওয়াম রাদি. কয়েকজন দুঃসাহসী সৈনিককে সঙ্গে নিয়ে সাঁতরে পরিখা পার হন, এরপর প্রাচীর বেয়ে ভেতরে প্রবেশ করে প্রাটীরদ্য় খুলে ফেলতে সক্ষম হন। এবার মুসলিম বাহিনী দুর্গের অভ্যন্তরে প্রবেশ করে এবং দীর্ঘ সাত মাসের অবরোধের পর ব্যাবিলন দুর্গ জয় করে । মুকাওকিস তখন আত্মসমর্পন করে এবং জিযিয়া দেয়ার শর্তে সন্ধিচুক্তি করে । ৩৭
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।