kaljoyi-islam
/ ২১৭
📝 লেখা 📖 পিডিএফ

(মতান্তরে চার লক্ষ) সৈন্যের এক বহুজাতিক বিশাল বাহিনী প্রস্তুত করে। বিভিন্ন জাতি হিরাক্রিয়াসের আহ্বানে সাড়া দিয়ে এই যুদ্ধে অংশ নেয়। যুদ্ধের ময়দানে তাদের বিস্তৃতি ছিল আঠার মাইল। পুরো বাহিনীর সবাঁধিনায়ক নিবচিন করা হয় আর্মেনিয়ার শাসক বাহানকে । অন্যদিকে মুসলিমদের সর্বসাকুল্যে সৈন্য সংখ্যা ছিল মাত্র ছত্রিশ হাজার, এঁদের মধ্যে এক হাজার সাহাবী ছিলেন, যাদের মাঝে মহান বদরি কাফেলার একশজন সদস্যও ছিল। মুসলিম বাহিনীর সবধিনায়ক ছিলেন হযরত আবু উবায়দা ইবনুল যার্রাহ রাদি. শুরু হল প্রচণ্ড রক্তক্ষয়ী এক লড়াই, যেন বিশাল অগ্নিকুণ্ড দাউ দাউ করে জুলছে, আগুনের তেজ তীব্র থেকে তীব্রতর হচ্ছে, তরবারিগুলো প্রাণ কেড়ে নেওয়ার এক অনিঃশেষ খেলায় মেতে উঠেছে । তরবারির আঘাতে ঝরে পড়ছে খ্তিত মস্তক, খণ্ড বিখণ্ড মানবদেহ । এভাবে একটানা ছয়দিন অতিবাহিত হলে ষষ্ঠ দিনের সৃষযাস্তের পূর্বেই বিজয় মুসলিম বাহিনীর পদচুম্বন করে। ইয়ারমুকের যুদ্ধে চার হাজার মর্দে মুজাহিদ শহিদ হন। অপরদিকে রোমান বাহিনীর সত্তর হাজার মতান্তরে একলক্ষ বিশ হাজার সৈন্য নিহত হয়। ঙ আজনাদাইন বিজয়: ইয়ারমুকের যুদ্ধের পর আমিরুল মুমিনীন হযরত উমর রাদি. শাম অঞ্চলে অবস্থানরত অন্যতম সেনাপতি আমর ইবনুল আস রাদি.- এর কাছে বার্তা প্রেরণ করে তাকে আল কুদ্‌্স অভিমুখে অভিযান পরিচালনা করার নির্দেশ দেন। রোমানদের একটি বাহিনী আল কুদসে ছিল, আরেকটি ছিল আজনাদাইনে । উভয় বাহিনীর সেনাপতি ছিল আরতাবুন নামের জনৈক রোমান সেনাপতি । আরতাবুন ছিল সমকালীন শ্রেষ্ঠতম ও নিষ্ঠুরতম সেনাপতি । হযরত আমর ইবনুল আস রাদি. প্রথমে আজনাদাইন বিজয় করেন, এরপর বাইতুল মুকাদ্দাস অবরোধ করেন। ৩৬

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।