kaljoyi-islam
/ ২১৭
📝 লেখা 📖 পিডিএফ

সটান হী উানলা বিশ্বাস করে যে, আল্লাহই সবকিছুর কর্তা; উম্মাহ যেন ফিতনায় পতিত না হয়- এরূপ দুরদর্শী চিন্তা থেকে তিনি এ সিদ্ধান্ত নেন। প্রিয় ভাই! হযরত খালিদ রাদি. সহ সকল সাহাবীর মনোভাব এই ছিল যে, আমাকে বাহিনীর অগ্রবর্তী অংশে নিযুক্ত করা হোক বা পশ্চাৎ অংশে দ্বিধাহীন চিত্তে প্রস্তুত আছি। পদ ও পদমাদা, নেতৃত্ব ও ক্ষমতা লাভের জাগতিক মোহ থেকে “তিনি' ও “তাঁরা' ছিলেন সম্পূর্ণ মুক্ত। প্রকৃতপক্ষে এটিই ছিল ইখলাস ও নিষ্ঠা; জুহদ ও দুনিয়াবিমুখতার উজ্জ্বল নিদর্শন। তাই, হযরত খালিদ রাদি. কোন প্রতিবাদ বা বিদ্রোহ করেননি । মাথা পেতে নিয়েছেন আমিরুল মু'মিনিনের আদেশ । হযরত উমর রাদি. এর খিলাফতের সময় উল্লেখযোগ্য কিছু সামরিক অভিযান: ফিহল (বায়সান)-এর যুদ্ধ (ত্রয়োদশ হিজরি): আশি হাজার রোমান সৈন্যের বিরুদ্ধে পচিশ হাজার মুজাহিদ যুদ্ধে অবতীর্ণ হয়। ভয়ংকর এই রক্তক্ষয়ী যুদ্ধে রোমানদের প্রায় সকল সৈন্যকে মরুসিংহ মুজাহিদরা হত্যা করে । এই যুদ্ধের তাঁর অধীনে থেকে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদি.-ই যুদ্ধ পরিচালনা করেছিলেন । ফিহলের যুদ্ধে হযরত খালিদ রাদি. এর বীরত্ব প্রবাদবাক্যে পরিণত হয়। পরবতীতে কোনো মুসলমান বীরত্ব প্রদর্শন করলে তাকে বলা হত- সেতো বায়সান যুদ্ধে খালিদ রাদি. এর মত বীরত্ব প্রদর্শন করেছে। হযরত খালিদ রাদি. ফিহলের যুদ্ধে একাই রোমান বাহিনীর এগারোজন সেনাপতিকে হত্যা করেন। দামেশক বিজয়: হযরত আবু উবায়দা ইবনুল যার্রাহ রাদি. এর নেতৃতে চতুর্দশ হিজরীর রজব মাসে (সেপ্টেম্বর, ৬৩৫ ঈসায়ী) মুসলিম বাহিনী দামেশক বিজয় করেন। ইয়ারমুকের যুদ্ধ (রজব, পঞ্চদশ হিজরি/আগস্ট ৬৩৬ ঈসায়ী): দামেশক ও হিমসের পতনে উদ্দিগ্ন হয়ে মুসলমানদের সাথে সিদ্ধান্তমূলক ৩৫

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।