কালজয়ী ইসলাম ফলে রক্তের নদী প্রবাহিত হয়। এভাবে তিনি আল্লাহর সাথে কৃত ওয়াদা বাস্তবায়ন করেন। . আনবার বিজয় (চোখের যুদ্ধ): হযরত খালিদ রাদি. আনবার এর দুর্গ অবরোধ করে দেখতে পান, সেখানে পারসিক সৈন্যরা সমবেত হয়েছে এবং নিজেদের দুর্গের চারপাশে পরিখা খনন করে সুরক্ষিত অবস্থান গ্রহণ করেছে। মুসলিম বাহিনীকে দেখতে পেয়ে পারসিক সৈন্যরা দুর্গ-প্রাচীরের ওপরে দাঁড়িয়ে তামাশা দেখতে থাকে । হযরত খালিদ বিন ওয়ালিদ নিখুঁত তিরন্দাজিতে পারদর্শি হাজার খানেক মুসলিম সৈন্য নিরচিন করেন এবং পারসিকদের চোখ লক্ষ্য করে তীর ছুড়ার নির্দেশ দেন। প্রথমবারের নিক্ষেপেই প্রায় একহাজার পারসিক সৈন্য চোখে আক্রান্ত হয় । এ কারণে এ যুদ্ধের নাম হয় “চোখের যুদ্ধ” । . ফিরাধের যুদ্ধ (জিলহজ্জ, দ্বাদশ হিজরী): এই যুদ্ধে মুসলমানরা প্রথমবারের মত তৎকালীন বিশ্বের প্রাচ্যের সর্ববৃহৎ শক্তি পারস্য সাম্রাজ্য ও প্রতীচ্যের সর্ববৃহৎ শক্তি রোমান সাম্রাজ্যের সম্মিলিত বাহিনীর মুখোমুখি হয় । তাদের সাথে তাদের কতিপয় আরব মিত্র গোত্রও যোগ দিয়েছিল । এই যুদ্ধেও মুসলমানরা বিজয়ী হয় এবং হাজার হাজার কুফ্ফারদের জাহান্নামে পাঠান । ফিরাষের যুদ্ধ ছিল হযরত খালিদ বিন ওয়ালিদ রাদি. এর নেতৃতে একাদশ যুদ্ধ। আর এই অভিযানের মাধ্যমেই ইরাকে তাঁর অভিযান সমাপ্ত হয়। . এছাড়াও আরো উল্লেখযোগ্য কয়েকটি যুদ্ধাভিযান হল: হিরা বিজয় (রবিউল আউয়াল, দ্বাদশ হিজরি), আইনুত তামারের অভিযান, দুমাতুল জানদালের অভিযান, হুসায়দের যুদ্ধ, মুছাইয়াখের যুদ্ধ ইত্যাদি । (রোমান সাম্রাজ্যতুক্ত) শাম অঞ্চলে বিজয়াভিযান: রোমান সাম্রাজ্য পৃথিবীর অন্যতম প্রাটীন সাম্রাজ্য । রোমানদের উৎপত্তি যেহেতু ভাগে বিভক্ত ছিল। পশ্চিম অংশের রাজধানী ছিল রোম। আর পূর্ব অংশের রাজধানী ছিল (বর্তমান তুরক্কের) কনস্টান্টিনোপল। কনস্টান্টিনোপলের পূর্ব নাম অনুসারে এই পূর্ব অংশকে বাইজান্টাইন সাম্াজ্যও বলা হত। এতিহাসিক শাম অঞ্চল (বর্তমান সিরিয়া, লেবানন, জর্ডান, ইসরাইল ও ফিলিস্তিন-এই পাঁচটি দেশ মিলে ছিল শাম অঞ্চল), মিশর, এশিয়া মাইনর বা আনাতোলিয়া ৩৩
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।