985817191. [21011)176) প্রতিষ্ঠিত হয়। সাসানি সাম্বাজ্যের অধিপতিকে “কিসরা' বলা হতো । সাসানি রাজবংশের প্রথম কিসরা ছিল প্রথম আরদৃশির (/১10951)1 ]) ৷ ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদি. এর খিলাফত আমলে ৬৫১ খ্রিস্টাব্দে (৩১ হিজরি সনে) শেষ সাসানি সম্বাট তৃতীয় ইয়াযদিগারদ্ (%8205591 1]1)- এর মৃত্যুর মাধ্যমে পারস্যে চূড়ান্ত ভাবে এই বিশাল সাসানি সাম্রাজ্যের মুসলমানদের হাতে পতন ঘটে । মুসলমানদের এই বিজয়াভিযানের সূচনা হয়েছিল হযরত আবু বকর রাদি. এর খিলাফতকালে, রাজধানীর পতন ঘটে হযরত উমর রাদি. এর শাসনামলে আর সাম্রাজ্যের চূড়ান্ত পতন ঘটে হযরত উসমান রাদি. এর শাসনামলে (সম্রাটের মৃত্যুর মাধ্যমে)। ইরতিদাদের ফিতনা দূর হওয়ার পর হযরত আবু বকর রাদি. হযরত খালিদ পরিচালনা করার নির্দেশ দেন। “আল্লাহ্র তরবারি” হযরত খালিদ বিন ওয়ালিদ রাদি. ইরাক অভিযানে এগারটি যুদ্ধের নেতৃত্ব দেন এবং মহান আল্লাহ্র অনুগহে প্রতিটি যুদ্ধে জয়লাভ করেন । তাঁর সাথে ছিল মাত্র আঠার হাজার সৈন্য । যুদ্ধগুলো ছিল অত্যন্ত রক্তক্ষয়ী। নিম্নে কয়েকটি দৃষ্টান্ত তুলে ধরা হল- . শিকলের যুদ্ধ (মুহাররাম, দ্বাদশ হিজরি): এ যুদ্ধে পারসিকরা এক অভিনব যুদ্ধ কৌশল অবলম্বন করে । সৈন্যরা যেন ময়দান থেকে না পালাতে পারে, এজন্য তারা পরস্পরকে শিকল দ্বারা বেঁধে নিয়েছিল । কিন্তু তাদের এই কৌশল তাদের কাছেই বুমেরাং হয়ে ফিরে আসে । এ কারণেই এই যুদ্ধের নামকরণ করা হয় “যাতুস সালাসিল' বা শিকলের যুদ্ধ । এ যুদ্ধেই হযরত খালিদ বিন ওয়ালিদ রাদি. উবুল্লার গভর্নর ও শক্রবাহিনীর প্রধান হরমুযকে এতিহাসিক এই চিঠিটি প্রেরণ করেন- “হামদ ও সালাতের পর, ইসলামপ্রহণ কর, তাহলে নিরাপদ থাকবে । অথবা নিজের ও আপন কওমের জন্য নিরাপত্রা-চুক্তি করে নাও এবং জিজিয়া প্রাদান কর । দুটির একটিও গ্রহণ না করলে পরিণতির জন্য নিজেকে ছাড়া অন্য কাউকে দায়ী করতে পারবে না। কারণ, আমি এমন একদল সৈন্য নিয়ে তোমাদের উদ্দেশ্যে এসেছি, যারা মৃত্যুকে ততটাই ভালোবাসে, যতটা তোমরা ভালোবাসো জীবনকে ।” এই যুদ্ধে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদি. হরমুযকে হত্যা করেন। ৩১
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।