kaljoyi-islam
/ ২১৭
📝 লেখা 📖 পিডিএফ

ত্রিশ হাজার সৈন্যের বাহিনী নিয়ে নবীজি ঞ রওনা হন। তাবুকে পৌঁছার পর রোমান বাহিনীর কোনো লক্ষণ না দেখতে পেয়ে দশ-বারো দিন অবস্থান করে মদিনায় ফিরে আসেন । মদীনা হতে তাবুক গমন, তাবুকে অবস্থান ও তাবুক হতে মদিনায় প্রস্থান- সব মিলিয়ে পঞ্গশ দিন সময় লেগেছিল। প্রকাশ্য মুনাফিক, নারী-শিশু ও অক্ষম ব্যতীত কেউ এ যুদ্ধ হতে পিছনে পড়েনি, কিন্তু নিষ্ঠাবান তিন সাহাবী উপযুক্ত তেমন কোনো কারণ ছাড়াই পিছনে পড়ে গেলেন । কা“আব ইবনে মালেক, মুরারা ইবনে রবি এবং হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহুম আযমাঈন; তিনজনই ছিলেন বিশ্বস্ত ও শ্রদ্ধাভাজন আনসার সাহাবী । জিহাদ হতে পিছনে পড়ায় তাদেরকে আল্লাহ তা'আলার ফয়সালা কথা বার্তা, সালাম বিনিময় নিষিদ্ধ করা হয়; চেনা মানুষগুলো অচেনা হয়ে গেল; তাদেরকে তাদের স্ত্রীদের থেকে পৃথক করে দেয়া হলঃ যমীন তাদের জন্য ভয়ানক হয়ে উঠল । তাদের জন্য পৃথিবী সংকীর্ণ হয়ে গিয়েছিল, অনিশ্চিত পরিণতির চিন্তায় তাদের ক্রন্দন করা ছাড়া আর কিছুই করার ছিল না। প্রিয় ভাই! বলুনতো- তাঁদের এহেন পরিস্থিতির কারণ কি ছিল? অথচ তারা বায়আতে আকাবা এবং রাসূলুল্লাহ ঞ- এর সাথে অন্যান্য যুদ্ধে শরীক হয়েছিলেন । তাঁদের মধ্যে মুরারা ইবনে রবি এবং হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহুমা বদরী সাহাবী ছিলেন । হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন দুর্বল, বৃদ্ধ । কারণ একটাই-“জিহাদে সময়মত জুঁড়তে না পারা"; অথচ তৃবুক যুদ্ধে আল্লাহর রাসূল ঞ তো কেবল যুদ্ধ করার নিয়তে বের হয়েছিলেন কিন্তু কোন যুদ্ধ সংগঠিতই হয়নি। যাইহোক, পঞ্চাশ দিন পর আল্লাহ তাআলা তাঁদেরকে ক্ষমা করার ঘোষণা দেন । বিদায় হজ্জ: দশম হিজরি (৬৩২ খিস্টাব্দে) বিদায় হজ্জ অনুষ্ঠিত হয়। ২৬

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।