সমবেত করেছে । কায়স ও আয়লান গোত্রের কিছু শাখাও মিলিত হয়েছে। নবীজি ঞ& সিদ্ধান্ত নিলেন, কুফ্ফাররা আক্রমণ করার আগেই তিনি আক্রমণ করবেন । ফলে তিনি বার হাজার সাহাবীর একটি বাহিনী নিয়ে রওনা হন। এই একটি যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কাফেরদের তুলনায় বেশি ছিল, ফলে কতক সাহাবীর মনে সংখ্যাধিক্যের প্রতি তুষ্টি চলে আসে । আল্লাহ্ পাক বিষয়টি পছন্দ করেননি । তাই তিনি সাহাবায়ে কেরামকে সাময়িক বিপর্যয় দিয়ে পরীক্ষায় ফেললেন। অবশেষে অদৃশ্য বাহিনী (ফিরিশতা) নাযিল করে তাঁর রাসূল ৯ ও দৃঢ়পদ সাহাবায়ে কেরামকে বিজয় দান করেন । এই যুদ্ধে চারজন সাহাবী শহীদ হন, অন্যদিকে কাফেরদের সত্তরজন নিহত হয়। মুসলমানরা প্রচুর মালে গনীমত লাভ করে, এর মধ্যে ২৪,০০০ উট এবং ৬০০০ যুদ্ধ বন্দী ছিল। তাবুকের যুদ্ধ: নবম হিজরির রজব মাসে (৬৩০ খ্রিস্টাব্দে) তাবুক অভিযান সংগঠিত হয়। মদিনায় তখন চলছিল গ্রীম্মের মৌসুম । গরমও ছিল প্রচণ্ড। তাছাড়া চলছিল ফসল কাটার মৌসুম। নবীজি ঞ সংবাদ পান যে, রোমান সাম্রাজ্যের অধিপতিগণ মদিনায় হামলা চালাতে বিশাল সৈন্য সমাবেশ ঘটিয়েছে এবং আরব ভূ-খণ্ডের যেসব খিস্টান তাদের অধীনস্থ ছিল, তারাও তাদের সাথে যোগ দিয়েছে। নবীজি $৪ সকল সাহাবীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে উৎসাহিত করেন। নবীজি এ কোনো অভিযানে বের হলে সাধারণত গন্তব্য জানাতেন না, কিন্তু এ যুদ্ধে যেন সবাই যথাযথ প্রস্তুতি নিতে পারেন তাই এ নিয়মের ব্যতিক্রম করে গন্তব্য জানিয়ে দেন। নবীজির ঞ&& নির্দেশ পাওয়া মাত্রই সাহাবায়ে কেরাম সবত্মিক প্রস্ততি নেয়া আরম্ভ করলেন। একদল গরীব, ক্ষুধাতুর সাহাবী এসে নবীজির ৪৪ কাছে যানবাহনের জন্য আবেদন করেন; নবীজি ৪৪ অপারগতা প্রকাশ করলে তারা দারিদ্রতা হেতু জিহাদে শরীক হতে না পারার দুগ্কখে অশ্রু বিগলিত চোখে ফিরে যান। ইতিহাসে তাঁরা “বাকুন* বা ক্রন্দনকারী হিসেবে পরিচিতি লাভ করেন। ৫
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।