kaljoyi-islam
/ ২১৭
📝 লেখা 📖 পিডিএফ

কালজয়ী ইসলাম প্রস্তুত ছিলেন না। আসলে তারা কল্পনাও করেননি, কাফেরদের বাহিনী এত বিশাল হবে । তাই সিদ্ধান্ত হলো, রাসূলুল্লাহ ৯ এর কাছে পত্র পাঠিয়ে শক্রর লোক লক্করের সংখ্যা জানাবেন। তিনি হয় আরো সৈন্য পাঠাবেন, নচেত যা ভালো মনে করেন নির্দেশ দিবেন । হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়ালাহু আনহু দীড়িয়ে গেলেন এবং মুসলমানদেরকে যুদ্ধের জন্য উৎসাহিত করে বললেন, ৪ 59 ২ 0৯ 2১৯ ্ ০99৯356 | ও] এও 2৯ এও এ 5 | ০১৯ 12017805515 536 ১95 ২ ২৯৪ ০৫ 83512155551 0৮। এ পে ১৪ 19211-33 [৩৭৫/২, | ৩১০১৯ 021 22৯০ শি 0৪ এ্রুঞঞ। ০] “হে মুসলমানগণ! আল্লাহ্‌র কসম! আজ তোমরা যা অপছন্দ করছ সেটাই তোমরা কামনা করছিলে । আর তা হলো শাহাদাত । আমরা সংখ্যা-শক্তি বা খ্যাধিক্যের জোরে লড়াই করি না। যে জীবনব্যবস্থার দ্বারা আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন সেটির জন্য আমরা লড়াই করি। অতএব এগিয়ে যাও, বিজয় বা শাহাদাত এ দুটো উত্তম জিনিসের যে কোন একটা অবশ্যই আমাদের জন্য নির্ধারিত আছে ।” হযরত আব্দুল্লাহ্‌ ইবনে রাওয়াহা রাদি. এর বক্তব্য শুনে সকলেই নবোদ্যমে বলীয়ান হয়ে ওঠে এবং শক্রর মোকাবিলয় অগ্রসর হয় । শুরু হয় সাতদিনব্যাপী এক প্রচণ্ড রক্তক্ষয়ী লড়াই। যেন এক অনিঃশেষ যুদ্ধ । মাত্র তিন হাজার সৈন্য মুখোমুখি হয়েছে দুই লক্ষ সৈন্যের! পৃথিবী অবাক বিস্ময়ে অবলোকন করছে এক বিস্ময়কর ঘটনা । সকলেই হতবাক! এ-ও কি সম্ভব! কিন্তু ঈমানের পুম্পিত বসন্ত যখন আগমন করে, তখন তো এমন বিস্ময়ই উপহার দেয়! ষষ্ঠ দিনে এসে যুদ্ধ যেন চরমে পৌঁছে। মুসলিম সেনাপতি যায়দ বিন হারেসা রাদি., এরপর জাফর বিন আবু তালিব রাদি., এরপর আব্দুল্লাহ্‌ ইবনে রাওয়াহা রাদি.-একের পর এক বীর বিক্রমে যুদ্ধ করতে করতে শহিদ হয়ে যান। তিনজনই শহিদ হয়ে গেলে মুসলমানরা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু ২৩

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।