kaljoyi-islam
/ ২১৭
📝 লেখা 📖 পিডিএফ

“তোমাদের জন্য আল্লাহ্‌র রাসুলের মধ্যে রয়েছে সবেত্তিম আদর্শ ।” (সূরা আহযাব ৩৩:২১) খন্দক তথা আহ্যাবের যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল তিন হাজার । বহুজাতিক বাহিনী মদীনা পৌঁছে পরিখা দেখে স্তভিত ও হতভম্ব হয়ে যায় । ফলে তারা মদীনায় প্রবেশ করতে পারেনি । উভয়পক্ষের মধ্যে তীর ছুড়াছুড়ি হলে ছয়জন সাহাবী শহিদ হন এবং মুশরিক পক্ষের নিহত হয় দশজন । নবীজি ৪৪ মদিনার মুসলিম, নারী, শিশু-কিশোর ও বয়োবৃদ্ধদের শত্রুর আক্রমণ হতে নিরাপদে রাখতে বনু হারিসার দুর্গে আশ্রয় গ্রহণের নির্দেশ দেন। এদিকে মদীনার ভিতর অবস্থানরত সর্বশেষ ইহুদী গোত্র বনু কুরায়যা মৈত্রিচুক্তি ভঙ্গ করে বহুজাতিক বাহিনীকে সহায়তা করতে সম্মত হয় ৷ ফলে মুসলমানরা বাহির ও ভিতর উভয় দিক হতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পতিত হয়। সময়টি ছিল মুসলমানদের জন্য অত্যন্ত স্গিন। শীত ও ক্ষুধা, ভয় ও শঙ্কা, হামলা ও অবরোধ- সবকিছু মিলে তখন কঠিন দু্যেগিময় পরিস্থিতি । এমন সময় আল্লাহ্‌ তাআলার অনুগহে গাতফান গোত্রের নাঈম ইবনে মাসুদ ইবনে আমের আশজাঈ ইসলাম গ্রহণ করেন। তাকে ব্যবহার করে নবীজি ঞ বহুজাতিক বাহিনীর মধ্যে ফাটল ধরান। এই বাহিনী এক মাসের মত মুসলমানদের অবরোধ করে রেখেছিল । অবশেষে আল্লাহ্‌ পাক একরাতে ঝড়ো হাওয়া নাযিল করেন, যা বাতিলের শিবিরকে লন্ডভন্ড করে দেয়, তাদের তাবু উল্টে দেয়, জিনিসপত্র তছনছ হয়ে যায়। অবশেষে বহুজাতিক বাহিনী ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে যায়। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ্‌ রাব্বুল আলামীনের জন্য । এ যুদ্ধের মাধ্যমে এটা স্পষ্ট হয়ে যায়, মদীনায় বিকাশমান মুসলিম শক্তিকে প্রতিহত করার মত আরবে আর কেউ অবশিষ্ট নেই। * বনু কুরায়যার বিরুদ্ধে দৃষ্টাত্তমূলক অভিযান: খন্দক যুদ্ধের সময় বনু কুরায়যার ইহুদি সম্প্রদায় বিশ্বাসঘাতকতা করায়, আল্লাহ্‌ পাকের হুকুমে রাসূলুল্লাহ্‌ সাহাবায়ে কেরামের বাহিনী নিয়ে বনু কুরায়যার দুর্গ পঁচিশ দিনব্যাপী অবরোধ করে রাখেন। অবশেষে তারা এই শর্তে আত্মসমর্পনের সিদ্ধান্ত নেয় যে, আল্লাহ্‌র রাসূল এ হযরত সাদ বিন মুআয রাযি.-কে তাদের বিষয়ে ১৯

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।