প্রশ্ন হচ্ছে, কেন??? কেন “বহিরাগত অভিবাসী” ট্যাগ দিয়ে রোহিঙ্গা মুসলিমদেরকে টার্গেট করে ব্যাপকহারে গণহত্যা করা হচ্ছে?? কেন রোহিঙ্গাদেরকে “রাষ্ট্রহীন' করা হয়েছে??? পনেরো লাখ রোহিঙ্গা মুসলিমের মধ্যে আট লাখ ইতিমধ্যে বাংলাদেশে এসে বসবাস করছে । এক লাখ রয়েছে মালয়েশিয়ায় । পাকিস্তানের করাচীতেও বেশ কয়েক হাজার রোহিঙ্গা বহু পূর্ব থেকেই অবস্থান করছে। কিছু আশ্রয় নিয়েছেন ভারতে । সৌদী আরবে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা চার লাখের কম হবে না। পৃথিবীতে “কখনো অভিবাসী হয়নি" এমন জাতি কোথাও পাওয়া যাবে না। প্রসঙ্গতঃ উল্লেখ করছি, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে যে সকল উপজাতি বসবাস করে, তারা তো মাত্র ষোলশ শতাব্দীতে এদেশে আগমন করে । অথচ তারা পরিপূর্ণরূপে বাংলাদেশের নাগরিক। যেহেতু রোহিঙ্গা মুসলিমরা শত শত বছর ধরে আরাকানে বসবাস করছে, নৃতন্ত ও নাগরিকতৃ বিচারে তারা অবশ্যই মায়ানমারের নাগরিক হওয়ার দাবী রাখে । তাহলে, কেন রোহিঙ্গাদেরকেই কেবল নাগরিকতৃ দেয়া হবে না? কেন উচ্ছেদের সময় কেবল মুসলিমদেরকেই উচ্ছেদ ও বিনাশ করা হবে? কারণ তো ভাই একটাই; রোহিঙ্গাদের অপরাধ তো কেবল একটাই । অন্যরা ০৪০০৩ সি লা সাঁখু415:503 051৮3 05 ০0 এনা জী ও), 5 5৬৪ ৬ এ 2৪ ,3১১৪1০০৩৩ পে পে ৩৩ “তারা (কুফ্ফাররা) তাদেরকে (মুসলিমদেরকে) শাস্তি দিয়েছিল শুধু এ কারণে যে তারা প্রশংসিত, পরাক্রান্ত আল্লাহ্র প্রতি বিশ্বাস স্থাপন করেছিল । যিনি নভোমণ্ল ও ভূ-মগ্ডলের ক্ষমতার মালিক, আল্লাহ্র সামনে রয়েছে সবকিছু। যারা মুমিন পুরুষ ও নারীকে নিপীড়ন করেছে, অতঃপর তওবা করেনি, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, আর আছে দহন যন্ত্রণা |” (সুরা বুরুজ ৮৫:৮-১০) ১৭৮
— পৃষ্ঠা ১৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।