[17012 লালা? ১১১ তখন বার্মার নতুন সরকার এতে ভেটো প্রদান করে ঘোষণা করে যে, রোহিঙ্গারা আরাকানের অবৈধ অভিবাসী | এর ফলে শুরু হয় সরকার ও রোহিঙ্গাদের মধ্যে উত্তেজনা । সরকার রোহিঙ্গাদের আন্দোলনে নিষেধাজ্ঞা আরোপ করে এবং ১৯৪২ সালে ঘরবাড়ি হারানো রোহিঙ্গাদেরকে তাদের গ্রামে পুনবাঁসিত করতে ও বার্মিজ সৈন্যরা রোহিঙ্গাদেরকে তাদের বাড়িঘর থেকে তাড়িয়ে দিয়েছিল । এসময় শরনার্থী হিসেবে আগত রোহিজ্গাদেরকে ভারত ও পূর্ব পাকিস্তান থেকে ফিরিয়ে দেয়া হয়নি। এদিকে বার্মিজ সরকার তাদের ভিটা-মাটি ও সম্পত্তি কুক্ষিগত করে নেয়। পরবতাঁতে আরো রোহিঙ্গাদেরকে উচ্ছেদ করা হয়। রোহিঙ্গা মুসলিমদেরকে সরকারি পদ থেকে বহিস্কার করা হয় এবং তদস্থলে রাখাইন বোদ্ধদেরকে নিয়োগ দেয়া হয়। ঙ আরাকানের স্বাধীনতা আন্দৌলনের শুরু: ১৯৫০ এর দশকে রোহিঙ্গা মুসলিমরা সরকারিভাবে বৈষম্যের শিকার হতে থাকে। এজন্য কিছু রোহিঙ্গা মুসলিম স্বাধীনতার জন্য হাতে অস্ত্র তুলে নেয়। আর তখন বার্মিজ সরকার রোহিঙ্গা মুসলিমদের উপর আক্রমণ চালায় ৷ সরকার রোহিঙ্গাদের আন্দোলনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং তাদের সকল সামাজিক ও অর্থনৈতিক সংগঠনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে । আরাকান স্বাধীনতা আন্দোলন ব্যর্থ হবার অন্যতম কারণ হল- বিদ্রোহী আরাকানীদেরকে সহযোগিতা করতে মুসলিম বিশ্বের কেউই এমনকি প্রতিবেশী পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ)-ও তাদের মুসলিম ভাইদের সাহায্যার্থে এগিয়ে আসেনি । ১৭১
— পৃষ্ঠা ১৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।