এবং হিন্দুদেরও সমান কদর ছিল । অনেক মন্ত্রী-সান্ত্রীও মুসলমান ছিল । বাংলা কাব্যের আদিপর্বের শ্রেষ্ঠ কবি আলাওল, দৌলত কাজী, “নবীবংশ" গ্রন্থখ্যাত অলংকারস্বরূপ ছিলেন। ১৪৩০ সালে রাখাইলামা নামে একজন বৌদ্ধ রাজা বাঙালি মুসলিমদেরকে দাওয়াত দিয়ে আরাকানে নিয়ে গিয়েছিল । এমনকি মায়ানমারের গণতান্ত্রিক প্রধানমন্ত্রী অং সাং সুচির পিতা, মায়ানমারের স্বাধীনতা সপ্থামের প্রাণপুরুষ অং সাং এর রাজনৈতিক গুরু যিনি ছিলেন তিনিও একজন মুসলিম ছিলেন। অং সাং এর সাথে প্রচুর সংখ্যক মুসলিম নেতাও ছিলেন, যারা অং সাং এর মন্ত্রীসভায়ও স্থান পেয়েছিলেন। রেঙ্গুন বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র-শিক্ষকও মুসলমান ছিলেন । মাওলানা যাফর আহমাদ উছমানী রাহ., মুফতী দীন মোহাম্মাদ খান রাহ., পাকিস্তানী পীর তায়্যিব শাহর পিতা মাওলানা সায়্যিদ আহমাদ রাহ. প্রমুখ উলামায়ে কেরাম সুদীর্ঘকাল রেঙ্গুনে ছিলেন । রেঙ্গুন থেকে প্রকাশিত হত উর্দু মাসিক “ইস্তেকলাল' পত্রিকা । ৬ বৃটিশ শাসনামলে আরাকান: ১৭৫৭ সালে যখন বৃটিশরা বাংলা দখল করে নেয় তখন আরাকান বাংলা থেকে আলাদা হয়ে যায়। পরবতীঁতে ১৭৮৪ সালে বোদাপেই (73909%0895) নামের এক বার্মিজ রাজা স্বাধীন রাজ্য আরাকানে আক্রমণ করে এবং আরাকান দখল করে নেয়। বার্মিজ রাজার আক্রমণ থেকে বাঁচতে হাজার হাজার রোহিঙ্গা শরনার্থী পালিয়ে এসে বাংলায় আশ্রয় নেয় । ইস্ট ইন্ডিয়া কোম্পানি হিরাম কক্স নামে এক বৃটিশ কুটনৈতিককে বিষয়টি মোকাবিলা করার জন্য প্রেরণ করে । বর্তমান কক্সবাজারে তখন রোহিঙ্গারা পালিয়ে এসেছিল । তার লক্ষ্য ছিল, রোহিঙ্গা শরনার্থীদের বাসস্থানের ব্যবস্থা করা, আর শরনার্থীদেরকে পতিত জমিতে ফসল ফলানোর ব্যবস্থা করে দেয়া, ১৬৮
— পৃষ্ঠা ১৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।