নি হলাম পরিস্থিতি কোম্পানিদের পক্ষে ও শামলী ব্রিটিশদের হাতে চলে যায় এবং থানা ভবনটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনী দ্বারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় । 07095://01015/9791711জথ) রেশমি রুমাল আন্দোলন রেশমি রুমাল আন্দোলন (তেহরিক-ই-রেশমি রুমাল) বলতে ব্রিটিশ শাসন থেকে ভারতকে মুক্ত করার উদ্দেশ্যে ১৯১৩ থেকে ১৯২০ সালের মধ্যে দেওবন্দি নেতাদের কর্তৃক সংগঠিত আন্দোলনকে বোঝায় । এতে উসমানীয় সাম্রাজ্য, জার্মান সাম্রাজ্য ও আফগানিস্তানের সহায়তা নেয়ার পরিকল্পনা করা হয়। আফগানিস্তানে দেওবন্দি নেতা উবাইদুল্লাহ সিন্ধি রহ. এর কাছ থেকে মাধ্যমে পাঞ্জাব সিআইডি পরিকল্পনার কথা জানতে পারে। ব্রিটিশ রাজ উৎখাতের পরিকল্পনা একটি রেশমের কাপড়ের উপর লেখা হয়েছিল বলে এই নামে এর নামকরণ করা হয়। ইতিহাস: প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর ১৯১৫ সালের অক্টোবর মাওলানা উবাইদুল্লাহ সিন্ধি রহ. ও দারুল উলুম দেওবন্দের প্রিন্সিপাল মাওলানা মাহমুদ হাসান রহ. কাবুলের দিকে যাত্রা করেন। ভারতের উপজাতীয় এলাকায় একটি মুসলিম বিদ্রোহ ঘটানোর পরিকল্পনা ছিল। এ উদ্দেশ্যে উবাইদুল্লাহ সিদ্ধি রহ. প্রস্তাব করতে চেয়েছিলেন । অন্যদিকে মাহমুদুল হাসান রহ. জার্মান ও তুর্কিদের সাহায্য চান। মাহমুদ হাসান রহ. হেজাজের দিকে অগ্রসর হন। এর মধ্যে উবাইদুল্লাহ সিদ্ধি আফগানিস্তানের আমিরের সাথে সুসম্পর্ক স্থাপনে সক্ষম হন। তাকে তুরস্কে পৌছে দিতে তার সাথে আসা অনুসারী ছাত্রদের নিয়ে কাবুলে তিনি সিদ্ধান্ত নেন যে ভারতের স্বাধীনতা আন্দোলনে প্যান-ইসলামি উদ্দেশ্য সর্বোত্তম ভূমিকা রাখতে পারবে । ব্রিটেনের বিরুদ্ধে খলিফার জিহাদে যোগদানের জন্য তিনি তুরস্ক যেতে ইচ্ছুক ছিলেন। ১৩৪
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।