kaljoyi-islam
/ ২১৭
📝 লেখা 📖 পিডিএফ

দুঃখের বিষয় হল- বিদ্রোহ চলাকালে হিন্দু মুসলিম এঁক্য দূরে থাক, অনেক স্থানে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা এক ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং সম্রাট হিসেবে বাহাদুর শাহের স্বীকৃতিতে শিখ, রাজপুত ও মারাঠারা ক্ষুব্ধ হয়। হিন্দুরা মুসলমানদের পাশে এসে দাঁড়াবে তো দূরে থাক; উল্টো, ভারতের বেশকিছু হিন্দু নূপতি বিদ্রোহ দমনে ইংরেজদের সাহায্য করে । শিখ ও গোর্খা সৈনিকরা বিদ্রোহ দমনে সম্পূর্ণভাবে ইংরেজদের পক্ষে ছিল। হিন্দুদের মধ্যে যে সকল নেতৃবৃন্দ এই গণবিপ্রবে অংশগ্রহণ করেছিল তাদেরও ছিল ব্যক্তিগত স্থার্থ, বৃটিশদের ভারতবর্ষ থেকে তাড়ানো হিন্দুত্বাবাদী নেতৃবৃন্দের মূল উদ্দেশ্য ছিল না যেমন: নানা সাহেবের উদ্দেশ্য ছিল “পেশোয়া, পদ এর পুনঃপ্রতিষ্ঠা করা, লক্ষীবাঈ চাইতেন নিজ রাজ্য পুনরুদ্ধার, ইত্যাদি । এভাবে, হিন্দুরা দেশের চেয়ে বেশি প্রাধান্য দেয় নিজেদের স্বার্থকে । তারা ইংরেজদের সাথে হাত মিলায়। বৃটিশরা শুধু ষাট হাজার আলেমকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। এসবের তুলনায় গুটি কয়েক ক্ষুদিরামের ফাঁসি উল্লেখযোগ্য কোনো বিষয়ই নয়। শামলীর যুদ্ধ বা থানা ভবনের যুদ্ধ ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের ধারাবাহিকতায় ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহ. এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে ১৮৫৭ সালের ১০ মে সংঘটিত হয়েছিল। ১৮৫৭ সালের ১০ মে ইমদাদুল্লাহ মুহাজিরে মন্কির নেতৃতে কোম্পানি শাসনের বিরুদ্ধে একটি সহিংস প্রতিবাদ করতে স্থানীয় মুসলমানরা দিল্লি থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে বর্তমান উত্তরপ্রদেশের শামলী জেলার একটি ছোট শহর থানা ভবনে জড়ো হয়েছিল । আলেমরা সেদিন বিজয়ী হন এবং একটি সরকার প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে শামলীর যুদ্ধ হিসেবে পরিচিতি পায় । উক্ত যুদ্ধে ওলামাদের পক্ষে মুহাম্মদ কাসেম নানুতুবি রহ. সেনাপতি ছিলেন এবং রশিদ আহমদ গাঙ্গৃহি রহ. রাজ্যের কাজী ছিলেন । তবে মুহাম্মদ জামিনের হত্যা এবং সিপাহী বিদ্রোহের অন্যতম প্রধান নেতা বাহাদুর শাহ জাফরের গ্রেপ্তারের পর ১৩৩

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।