১৮৫৭ সালের সিপাহী বিদ্বোহ: ১৮৫৭ সালে বড়লাট ক্যানিং - এর শাসনকালে (১৮৫৬ - ১৮৬২) ঈসায়ীতে ভারতবর্ষের এক বিস্তীর্ণ অঞ্চলে বিদ্রোহের আগুন জলে ওঠে। ক্রমেই এই আন্দোলন বহরমপুর, ব্যারাকপুর, দিল্লি, অযোধ্যা, লখনৌও, বেরিলি, ঝাসি, বিহার প্রভৃতি ভারতের এক বিরাট অঞ্চলে বিস্তৃত হয়। এই বিদ্রোহ ভারতে ইংরেজ শাসনের ভিতকে কাঁপিয়ে দেয় ৷ এই বিদ্রোহ প্রথম শুরু করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় সৈনিক বা সিপাহিরা। এই কারণে ইউরোপীয় এঁতিহাসিকেরা এই বিদ্রোহকে “সিপাহী বিদ্রোহ' বলে অভিহিত করে থাকে । বলাবাহুল্য, এই মত যুক্তি সম্মত নয়। কেননা, বিদ্রোহের সুচনায় অল্পদিনের মধ্যেই দেশের রাজা প্রজা সৈনিক সাধারণ মানুষ সর্বশ্েণী ও সর্বস্তরের মানুষ এতে অংশগ্রহণ করেছিল । তাই এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ না বলে ১৮৫৭ সালের “মহাবিদ্রোহ' বলা যুক্তিসংগত । এই বিদ্রোহ ছিল সমাজের বিভিন্ন স্তরের মানুষের পু্তীভূত বিক্ষোভের ফল । এই আন্দোলনের সব্বধিনায়ক ছিলেন দিল্লির গদিচ্যুত বাদশাহ দ্বিতীয় বাহাদুর শাহ। দিল্লিতে বিদ্রোহ পরিচালনার মুল দায়িত ছিল একদল সেনার উপর এবং তাদের নেতা ছিলেন গোলন্দাজ বাহিনীর সুবেদার বাত খান | কানপুরে বিদ্বোহের নেতা ছিলেন পেশোয়া দ্বিতীয় বাজিরাও এর পোষ্যপুত্র নানাসাহেব। তার পক্ষে সেনাপতি তাতিয়া টোপি ও মন্ত্রী হাকিম আজিমুল্লাহ বিদ্রোহ পরিচালনা করতেন । অযোধ্যার বেগম হযরত মহল তার নাবালক পুত্র বর্জিস কাদিরকে সিংহাসনে স্থাপন করে নিজেই বিদ্রোহ পরিচালনা করতেন । বাঁসিতে বিদ্রোহ পরিচালনার গুরু দায়িতু বহন করেন তরুণী বিধবা রানী লক্ষমীবাঈ। বিহারের মুখ্য সংগঠক ছিলেন আরার নিকটবর্তী জগদীশপুরের পদঘ্যুত জমিদার অশীতিপর বৃদ্ধ কুনওয়ার সিং । ফৈজাবাদে বিদ্রোহের নেতৃত্ব দেন বৃদ্ধ মৌলবি আহম্মদুল্লাহ। আসামে বিদ্রোহীদের নেতৃতৃ দেন মনিরাম দেওয়ান। বেরিলি নেতা ছিলেন রোহিলা নায়ক বাহাদুর খা । এই আন্দোলন বাস্তবায়নে ও সাধারণ জনগণের বিদ্বোহে অংশগ্রহণের ক্ষেত্রে ভারতীয় উলামায়ে কেরামের এক বিরাট অবদান ছিল। ১৩২
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।