kaljoyi-islam
/ ২১৭
📝 লেখা 📖 পিডিএফ

৬২২ খিস্টাব্দে (নবুওয়তের চতুর্দশ বছর) মদীনায় হিজরত করেন। ৪৪-এর গীঃ নবীজির ঞ$ আগমনধন্য ইয়াসরিবের নাম হয় “আল মদীনাতুল মুনাওয়ারা” বা আলোকিত নগরী । পৃথিবীর ইতিহাসে সূচিত হয় এক নব উজ্জল অধ্যায়, যাবতীয় উপাদানে সমৃদ্ধ এক ইসলামি রাষ্ট্রের অভ্যুদয় ৷ এ রাষ্ট্রের ভুমি হল ইয়াসরিব, যার জনগণ হল মুহাজির ও আনসারগণ, সংবিধান হল আল কুরআন আর রাষ্ট্রনায়ক হলেন সর্বশ্রেষ্ঠ মানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম । মদীনায় পৌঁছেই নবীজি ঞ্$ “মসজিদে নববী'র নিমণ কাজ শুরু করেন। এটি কেবল ইবাদতগাহ্‌ ছিল না, ছিল দ্বীন শিক্ষার বিশ্ববিদ্যালয়, দাওয়াতের মারকাজ, মুসলিম রাষ্ট্রের সংসদ আর প্রতিরক্ষার হেডকোয়া্টরি | এখান থেকেই দেশ-দেশান্তরে বিজয়াভিযান প্রেরিত হত। এখানেই ইসলামী রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে পরামর্শ ও সিদ্ধান্ত গৃহিত হত। এখানেই নবীজি ঞ্ বিভিন্ন গোত্রের প্রতিনিধিদল, রাজন্যবর্গ ও রাজ-দূতদের স্বাগত জানাতেন। পরবতীতে এখানেই মুসলিম জাহানের খলিফা নিবচিন করা হত এবং এখানেই মুসলমানগণ খলিফার হাতে বাইয়াত গ্রহণ করতেন । নবীজি ৯ দ্বিতীয় যে কাজটি করেন তা হলো আনসার ও মুহাজিরদের মাঝে এক অভূতপূর্ব ভ্রাতৃত্ব স্থাপন করে দেন, ইতিহাসে যার দ্বিতীয় আর কোনো নজির পাওয়া যায় না। তখন ইহুদীদের তিনটি গোত্র বসবাস করত-ক. বনু কাইনুকা (এরা ছিল খাযরাজ গোত্রের মিত্র), খ. বনু নাধির ও গ. বনু কোরাইযা । (এই গোত্রদ্বয় ছিল আওস গোত্রের মিত্র) এভাবে মদীনার ভিতর নিরাপত্তা নিশ্চিত করেই রাসূলুল্লাহ মদীনার বাহিরের ইসলামের দুশমনদেরকে প্রতিহত করে সর্বত্র আল্লাহর বিধান কায়েম করার জন্য জিহাদের মেহনত শুরু করেন। ১৩

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।