kaljoyi-islam
/ ২১৭
📝 লেখা 📖 পিডিএফ

কালজয়ী ইসলাম বৃটিশদের আগমনের আগ পর্যন্ত মুসলিমরা ভারত শাসন করেন । সকল জাতের হিন্দুরা নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করতে থাকে । সেই সময় ভারত ছিল পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্রগুলোর একটি । শিল্প-সাহিত্য, স্থাপত্যবিদ্যা সকল ক্ষেত্রেই ভারতের সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল । ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর শুরু হল বৃটিশদের শাসন । মুসলিমরা ১৭৫৭ সালের পর প্রায় একশ বছরের বেশি সময় বৃটিশদের বিরুদ্ধে বিরামহীন সংগ্রাম চালিয়ে গিয়েছেন । পলাশীর যুদ্ধ, বঝ্মারের যুদ্ধ, ফকীর আন্দোলন, কৃষক আন্দোলন, ফরায়েষী আন্দোলন, তিতুমীরের বারাসাত আন্দোলন, শাহ সৈয়দ আহমদ রহ. এর আন্দোলন, ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ- যা ভারতীয় উপমহাদেশের প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসেবেও পরিচিত, রেশমী রুমাল আন্দোলন ইত্যাদি । নিম্নে ভারতীয় উপমহাদেশে মুসলমানদের বিটিশ বিরোধী আন্দোলনের কিছু চিত্র তুলে ধরা হলো- ৬ শাহ সৈয়দ আহমদ রহ. এর স্বাধীনতা আন্দোলন: সৈয়দ আহমাদ বেরলভি (১৭৮৬-১৮৩১), রায় বেরিলি, ভারতের একজন মুসলিম সংস্কারক এবং “নবী মুহাম্মদের পথ” (তারিকাহ মুহাম্মাদীয়াহ), নামে একটি তরিকার প্রতিষ্ঠাতা ছিলেন । তার বংশতালিকা চতুর্থ খলীফা হযরত আলী রা.-এর সাথে মিলিত হয়েছে। বংশীয় রীতি অনুযায়ী চার বছর বয়সেই তাকে মক্তবে পাঠানো হয়। সৈয়দ সাহেবের জীবনের প্রারস্ত থেকেই জিহাদ ফী সাবীলিল্লাহ্‌র প্রতি প্রবল আগ্রহ পরিলক্ষিত হয়। সূর্যোদয়ের পর তিনি এক ঘণ্টা পর্যন্ত ব্যায়াম-কুস্তিতে কাটাতেন। ফলে তিনি অত্যধিক শারীরিক সক্ষমতা অর্জন করেছিলেন । উনবিংশ শতকের গোড়ার দিকে বাংলাসহ সমগ্র ভারতবর্ষব্যাপী এক সুসংগঠিত স্বাধীনতা আন্দোলন ভারতীয় মুসলমানদের দ্বারা পরিচালিত হয়েছিল । এ আন্দোলনের অন্যতম উদ্যোক্তা ছিলেন সৈয়দ আহমদ । তার আন্দোলনের উদ্দেশ্য ছিল বাংলা ভারতে একটি অখণ্ড ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করা । তিনি মুসলমানদের কাছে আমিরুল মুমিনীন হিসেবে পরিচিত ছিলেন । তৎকালীন ১২৬

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।