সানী ছাঙ্ী নম্াঁননাযা ঘালজয়া হসলাম কুতুবুদ্দিনের পরের শাসকদের মধ্যে শামসুদ্দিন ইলতুতমিশ বেশ বিখ্যাত । ১২২৮ ঈসায়ী সনে ইলতুতমিশ মুলতান ও সিন্ধু জয় করেন । ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক। খলজি শাসন: মামলুকদের পর দিল্লীর মসনদে আসেন খলজি শাসকগণ । আলাউদ্দিন খলজি গুজরাট ও কেরালা জয় করেন । তুঘলক শাসন: সিন্ধুর আমির গিয়াসুদ্দিন “তুঘলক' বংশের প্রতিষ্ঠাতা । তার সাম্রাজ্য ৭২০ হিজরি থেকে প্রায় একশ বছর দিল্লি শাসন করেছিল। এই বংশের শাসক ফিরোজ শাহ তুঘলক ছিলেন একজন বুযুর্গ শাসক । তিনি অনেক মসজিদ- মাদরাসা নির্মাণ করেন । বহু কেল্লা নির্মাণ করেন। তুঘলক শাসনামলেই ৮০১ হিজরি (১৩৯৮ ঈসায়ী) সনে তৈমুর লং দিল্লি আক্রমণ করেন । দিল্লি শাসন করার ইচ্ছা তৈমুরের ছিল কিনা সন্দেহ আছে। ভারতের মুসলিম শাসকদের দুর্বল করাই মনে হয় তার প্রধান উদ্দেশ্য ছিল। তাই অল্প সময় পরই তৈমুর ভারত ত্যাগ করে। তার প্রস্থানের পর তুঘলক বংশের শেষ সুলতান মাহমুদ শাহ পুনরায় দিল্লির সিংহাসন দখল করেন। তুঘলক শাসনের পর খিষির (সৈয়দ) বংশ, এরপর লোদি বংশ দিল্লি শাসন করেন। মোঘল/মোঙগল শীসন: সম্বাট বাবর: ১৫২৬ সালে পানিপথের প্রথম যুদ্ধে ইবরাহিম লোদিকে পরাজিত করে সম্বাট বাবর ভারতবর্ষে মোঘল শাসন প্রতিষ্ঠা করেন। বাবর ছিলেন তৈমুর লং এর ₹শধর | ১২৩
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।