বগলাভহী ইসালাা প্লালভায়া হসলে গজনবি শাসন: আফগানিস্তানের গজনি কেন্দ্রিক গজনবী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সুবুক্তগিন হিন্দুস্তানের পাঞ্জাব পর্যন্ত জয় করেন। তার পুত্র সুলতান মাহমুদ গজনবি ১৭ বার ভারতে অভিযান পরিচালনা করেন এবং সিন্ধু অঞ্চলের এলাকাগুলো জয় করতে সক্ষম হন। জয় করেন কানুজ ও গুজরাট | গুজরাটের প্রাচীন সোমনাথ মন্দির ধ্বংস করেন । সুলতান মাহমুদ ছিলেন বুদ্ধিমান, ধর্মভীরু, শিল্পসাহিত্যে অনুরাগী ও জিহাদ প্রেমিক। মাহমুদের মৃত্যুর পর গজনি সাম্রাজ্য দুর্বল হতে থাকে । এরপর তারপুত্র মাসউদ গঙ্গা তীরবর্তী প্রাটান শহর বানারস জয় করেন । ঘুরি শাসন: গজনবিদের পতন হয়েছিল ঘুরিদের হাতে । ১১৭০ ঈসায়ীতে গিয়াসুদ্দিন ঘুরি গজনিরাজ্য দখল করেন। আর তার ভাই শিহাবুদ্দিন ঘুরি গজনি প্রদেশের শাসনকর্তা নিয়োজিত হন। তিনিই ভারতের ইতিহাসে মুহাম্মাদ ঘুরি নামে পরিচিত। ১১৯২ ঈসায়ী সনে তিনি এক লক্ষ বিশ হাজার সৈনিক নিয়ে আজমিরের শাসনকর্তী পৃষ্নিরাজকে পরাজিত করেন। ভারতবর্ষে মামলুক শাসন: মুহাম্মদ ঘুরি আফগানিস্তান ফিরে যাওয়ার আগে কুতুবুদ্দিন আইবেককে উত্তর ভারতের দায়িতে নিযুক্ত করেছিলেন । ১১৯৩ ঈসায়ী সনে কুতুবুদ্দিন আইবেক দিলি, কানুজ, গোয়ালিয়র ইত্যাদি এলাকা জয় করেন। কুতুবুদ্দিনের একজন সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মাদ বিন বখতিয়ার খলজি ১২০৪ ঈসায়ী সনে নদীয়া আক্রমন করলে তার হাতে সেন বংশের পতন ঘটে | এভাবে বাংলা ও বিহারের বিস্তীর্ণ অঞ্চলে প্রতিষ্ঠিত হয় তুর্কি শীসন ৷ ১২০৬ ঈসায়ী সনে মুহাম্মাদ ঘুরি আততায়ীর হাতে নিহত হন। এরপর কুতুবুদ্দিন আইবেক নিজেকে স্বাধীন শাসক হিসেবে ঘোষণা দিয়ে দিল্লীর সিংহাসনে আরোহন করেন । ১২১০ ঈসায়ী সনে কুতুবুদ্দিন আইবেক মারা যান। দিল্লীর কুতুব মিনার ও কুওয়াতুল ইসলাম মসজিদ নির্মাণ তার অমর কীর্তি । ১২২
— পৃষ্ঠা ১২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।